ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নান্দাইলে আ’লীগ নেতা হত্যা মামলায় ২ ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০১৪ ৬:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে আওয়ামীলীগের দুই গ্র“পের সংঘর্ষে আওয়ামীলীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহতের ঘটনার মামলায় ২ ইউপি চেয়ারম্যানসহ ৩জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মামলার এজাহারভুক্ত আসামী শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন, গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন ও যুবলীগ নেতা আনোয়ার। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ৩ আসামী প্রত্যেকের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা আইয়ুব আলী জানান, নান্দাইলের আওয়ামীলীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহতের ঘটনার বুধবার রাতে রাজধানী ঢাকার হাই কোর্টের সামনে থেকে মামলার এজাহারভুক্ত আসামী ২ ইউপি চেয়ারম্যানসহ ৩জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ৩ আসামী প্রত্যেকের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নান্দাইল উপজেলা সদরে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার পৌর আওয়ামীলীগের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিন ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এম.এ. সালাম গ্র“পের মাঝে সংঘর্ষে উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়ার ভাই আওয়ামীলীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহত ও ১৫ জন আহত হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম ভুইয়া বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা নং-২১(১১)১৪ দায়ের করে, মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

Shamol Bangla Ads

ধোবাউড়ায় খাদ্য গুদামের ১৪৯ মেঃ টন চাউল ও গম কালোবাজারে বিক্রির অভিযোগ : খাদ্য গুদাম সীলগালা

ধোবাউড়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান পোড়াকান্দুলীয়া খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে গেলে সরকারী হিসাবে ৭২১টন চাউল ও ২৭৪ টন গম মজুদ থাকার কথা থাকলেও ৬০৩ টন চাউল ও ২৪৩ টন গম মজুদ পান। এতে ১১৮ টন চাউল ও ৩১ টন গম চাউল গম খাদ্য গুদামে কম পান । এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ উসমান গনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন।
একাধিক অভিযোগ রয়েছে পোড়াকান্দুলীয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ,গুদামের দারোয়ান আল আমিন ও রফিকুল ইসলামের সহায়তায় ১১৮ টন চাউল ও ৩১ টন গম কালো বাজারে বিক্রি করেছে। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার পুলিশের উপস্থিতিতে খাদ্য গুদামে ২টি দরজায় ৪টি তালায় সীলগালা করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে উপস্থিত সাংবাদিকদের জানান সীলগালা শেষে থানায় জিডি করে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হবে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুুতি চলছে।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads