ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ‘নীরবতা আর নয়, আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নারী নির্যাতন নির্মূল করণে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ব্র্যাকের পল্লী সমাজ কর্মসূচির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে ব্র্যাক কার্যালয়ের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও মানববন্ধনে ব্র্যাকের পল্লী সমাজ কর্মসূচির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।




