ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুয়াকাটায় আদিবাসী রাখাইনদের বিলুপ্ত হওয়া সংস্কৃতি চর্চায় কর্মশালা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০১৪ ৬:৩৫ অপরাহ্ণ

Kuakata pic (4) 27-11-2014এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটায় আদিবাসী রাখাইনদের বিলুপ্ত হওয়া নিজ ভাষা,সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য পুনউদ্ধারে সংস্কৃতি সংরক্ষণের চর্চায় এক কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আমখোলাপাড়ায় কারিতাস আইসিডিপি প্রকল্পের আওতায় রাখাইন যুবফোরামের উদ্যোগে শিশুদের নিজ ভাষায় কবিতা আবৃতি, গান ও নৃত্য পরিবেশন করা হয়।
পটুয়াখালী জেলা রাখাইন ওয়েল ফেয়ারের সভাপতি বাবু উথাচিন তালুকদারের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী বলেন, কারিতাস কুয়াকাটার আদিবাসী রাখাইনদের সাথে ২০০৭ সাল থেকে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিজস্ব ভাষা শিক্ষার জন্য নাউড়িপাড়া ও বউলতলীপাড়ায় দুইটি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে রাখাইন আইসিডিপি প্রকল্পের ইনচার্জ মেইনথিন প্রমিলা বলেন, রাখাইন ছেলে মেয়েদের অনেক প্রতিভা রয়েছে, এ সংস্কৃতি সমৃদ্ধ করতে হলে তাদেরকে প্রশিক্ষনের আওতায় আনতে হবে। কুয়াকাটা খানবাদ কলেজের সহকারি অধ্যাপক খান এ রাজ্জাক তার বক্তব্যে বলেন, একটি জাতীগোষ্ঠীর সংস্কৃতি হল বটবৃক্ষের মতো। কোন জাতি ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। কারিতাস বিলুপ্ত হওয়া রাখাইনদের সংস্কৃতি পুনুরুদ্ধারে কাজ করে যাচ্ছে এটা সত্যিই প্রশংসার দাবীদার। মহিপুর প্রেসক্লাবে সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী বলেন, কুয়াকাটার আদিবাসী রাখাইনরা ভাষা শিক্ষা, সংস্কৃতি চর্চার সমস্যাসহ ভুমি নিয়ে বিরোধ চরমে।স্থানীয় সংবাদকর্মী হিসেবে আমরা সব সময়ই তাদের পাশে আছি এবং থাকবো। এসময় অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন,ভোরের কাগজের কুয়াকাটা প্রতিনিধি আনোয়ার হোসেন আনু, মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও গাজী টিভির কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলাম এবং রাখাইন কমিনিটি জীবন যাপন নিয়ে গভেষনা করতে আসা অষ্ট্রেলিয়ার তাসমাইনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্যাটরিক প্রমুখ। এসময় রাখাইন কমিনিটির ১৫জন এসএসসি ও এইচসি পরীক্ষার্থীকে ১হাজার টাকা করে শিক্ষামূলক বৃত্তি প্রদান করা হয়। ভাষা শিক্ষার ২ শিক্ষকসহ স্থানীয় সাংবাদিক ও রাখাইন শিল্পীদের সম্মাননা পুরুস্কার প্রদান করা হয়েছে।

Need Ads