ads

বুধবার , ২৬ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহার-রাজশাহী রুটে বিআরটিসি বাসের বেহাল দশা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০১৪ ৪:৩২ অপরাহ্ণ

photo,sapahar,26,11,14,brtcসাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা সদর হতে রাজশ্াহী রুটে চলাচল অযোগ্য লক্কর ঝক্কর মার্কা বাস দিয়ে সরকারী বি আর টি সি বাস সার্ভিসের যাত্রী সেবা চলছে।
সাপাহার উপজেলাবাসীর সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে প্রায় এক যুগ পুর্বে সাপাহার টু রাজশাহী বি আর টি সি বাস সার্ভিস চালু করা হয়। সেই থেকে দফায় দফায় বিভিন্ন অজুহাতে বাস ভাড়া বৃদ্ধি করা হলে ও যাত্রী সেবার মান এখানে আজও বাড়েনি। এ রুটে চলচলরত বি আর টিসি বাস সার্ভিসের নাজেহাল অবস্থা বিরাজ করায় বাস ভ্রমনে যাত্রীদের বে-সরকারী বাস সার্ভিসের প্রতি বেশী আগ্রহ লক্ষ করা গেছে। এখানে আধুনিকতার একটু ছোয়া পায়নি বি আর টি সি বাস সার্ভিস।বাসের বাইরের রং যেমন চটে বিবর্ণ আকার ধারণ করেছে তেমনটি ভিতরের অবস্থা আরও খারাপ। ভাংগাচোরা সীট ক্যাপাসিটি যাত্রীদের ভ্রমনে চরম কষ্টদায়ক হয়ে পড়ে। প্রায় সময় যান্ত্রিক ক্রুটির কারনে রাস্তায় ঘন্টার পর ঘন্টা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সময় মত গন্তব্যে পৌছাতে না পারায় প্রতিদিন সকল ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্ঠি হয়। অভিযোগ রয়েছে একযুগ ধরে এ অবস্থা চলতে থাকলেও বি আর টিসি বাস কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে বিষয়টির প্রতি কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। সাপাহারটু রাজশাহী রুটে চলাচল অযোগ্য বাস গুলো সরিয়ে নিয়ে আধুনিক ভাবে নির্মিত বি আর টি সি বাস সাভির্স চালু করে যাত্রী সেবার মান উন্নয়নে জরুরী এগিয়ে আসা প্রয়োজন বলে উপজেলাবাসী মনে করছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads