ads

বুধবার , ২৬ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুয়াকাটায় পর্যটক হয়রানী মামলায় আটক ৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০১৪ ১:৪২ অপরাহ্ণ

Kalapara Pic 26-11-2014কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পর্যটন নগরী কুয়াকাটার পিকনিক স্পট টেংরাগিরি ক্যানেলে ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে ৩ নারী ও ২ জন পুরুষ পর্যটককে নির্মম নির্যাতন করার ঘটনায় মঙ্গল বার ডিবি পুলিশ ৫ জনকে আটক করেছে।

Shamol Bangla Ads

নির্যাতনের শিকার পর্যটক চম্পা বেগম ২২ নভেম্বর শনিবার ৭ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনে একটি মামল দায়ের করেন। অপরদিকে একই দিন পর্যটক ইব্রাহীম (মাইকেল) বাদী হয়ে ১৫ জনকে আসামী করে পর্যটক হয়রানীর মামলা করেন। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার মৎস্য বন্দর মহিপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পটুয়াখালী ডিবি পুলিশ ও মহিপুর তদন্তকেন্দ্রের পুলিশ দুই মামলার ২ জনসহ আরও ৩ জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। অভিযুক্ত নুরুল হক ও আলমগিরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় খোকন, রহিম ব্যপারী ও দুলালকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ২১ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় মহিপুর ইউপি চেয়ারম্যান আ: মালেক আকনের ছেলে সোহাগ আকন ও তার সহযোগী মামুন হাওলাদার, ফজলুসহ প্রায় ১০-১৫ জনের একটি সন্ত্রসী দল এ ঘটনা ঘটায় বলে ভুক্তভোগী পর্যটকরা জানান। তাদের ওপর হামলার সময় পর্যটক মিজানুরের মানি ব্যাগসহ নগদ ৭ হাজার টাকা,নারী পর্যটকদের গলার চেইন, ও কানের দুলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
এব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, ডিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২ অভিযুক্তকে গ্রেপ্তার ও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Need Ads