ads

বুধবার , ২৬ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০১৪ ৪:৪২ অপরাহ্ণ
আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মিলের বর্জ ও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় পরিবেশ দূষনের অপরাধে জরিমানা সহ বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ করেছেন।
বুধবার বেলা ১১ টা থেকে প্রায় ২ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সান্তাহার কলাবাগান এলাকায় বৈশাখী অটো রাইচ মিলের বর্জ ও পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় পরিবেশ দূষনের কারনে ১ লাক্ষ টাকা, বুশরা এগ্রো ফুডের ২০ হাজার টাকা, শান্ত চাউল কলের ৫ হাজার টাকা, সান্তাহার রেল গেট সংলগ্ন হার্ভে স্কুল রোডে স্বপ্না ষ্টোরে ১২০ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দোকান মালিকের ৩০ হাজার টাকা, সান্তাহার দৈনিক বাজারে শ্রী কৃষ্ণ ভান্ডারে ৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ ও ২০ হাজার টাকা, ঘোড়াঘাট এলাকা শৈলো প্লাষ্টিক হাউসে ৮৫ কেজি অবৈধ পলিথিন জব্দ ও ২৫ হাজার টাকা, একই এলাকায় সরকার পারফিউম এ্যান্ড পলিথিন হাউসে অবৈধ কেমিক্যাল রাখা ও বি.এস.টি আই এর লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা, আলম ষ্টোরের ১০ হাজার টাকা, মোটর যানবাহন আইনে ৩ হাজারের অধিক টাকা সহ ২ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads