ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৫, ২০১৪ ৮:২১ অপরাহ্ণ

Mymensingh Pic Boi Mela(25-11-14)ময়মনসিংহ প্রতিনিধি : বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকে ইন্টারনেট ও কম্পিউটার শিক্ষায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বই পড়ার প্রতি আরো মনোযোগী হতে হবে।

Shamol Bangla Ads

আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে টাউনহল প্রাঙ্গণে জাতীয় গ্রন্থ কেন্দ্র আযোজিত ১০ দিনব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, ফখরুল ইমাম এমপি, সালাউদ্দিন মুক্তি এমপি, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা, জেলা প্রশাসক মুস্তাকীম বিল¬াহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র ইকরামূল হক টিটু প্রমুখ।
পরে প্রধান অতিথি মেলায় প্রদর্শিত বিভিন্ন ষ্টল পরিদর্শণ করেন। ১০ দিনব্যাপী মেলা প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ময়মনসিংহে আমন ধান কর্তন উপলক্ষ্যে মাঠ দিবস

Shamol Bangla Ads

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে খামার ব্যাবস্থাপনার উদ্যোগে আমন ধান কর্তন উপলক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে খামার ব্যবস্থাপনা চত্বরে মাঠ দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালযের উপাচার্য্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. রফিকুল হক। খামার তত্বাবধায়ক প্রফেসর ড. মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য বাখেন বিএডিসির উপ-পরিচালক সৈয়দ সারোয়ার জাহানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগন ।
উপাচার্য্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. রফিকুল হকসহ অতিথিগন মাঠে আমন ধান কেটে দিবসের উদ্বোধন করেন।
পরে অতিথিদের শীতের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।
উল্লেখ্য বাংলাদেশ কৃষি বিশ্বডিবদ্যালয়ে প্রায় ২০০ একর খামার আছে।বীজ উপাদন কেন্দ্র, বিএডিসির সাথে চুক্তিবদ্ধ হয়ে মানসম্পন্ন আমন , বোরো এবং গম বীজ উৎপাদন করে যাচ্ছে। প্রতিবছর এখানে উৎপাদিত আমন বীজের পরিমান নূন্যতম ২০০ থেকে ২২০ মে.টন । বিএডিসি এই বীজ সারাদেশে বিতরণ করছে যা দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে।

ময়মনসিংহে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে নারী নির্যাতন বন্ধের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও র‌্যালিতে বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও এনজিও সংগঠন অংশ গ্রহন করে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads