মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রবিবার রাতে ইয়াবাসহ দুই কিশোরী ও তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়। আটককৃতরা হল নেত্রকোনা সদর উপজেলার জয়নগর এলাকার আবুল মনসুরের ছেলে নূরে আলম আনসারী (৩৩), নেত্রকোনা গরুহাট্টা এলাকার তোফায়েল ইসলাম তপু (১৫), নেত্রকোনা চক পাড়ার শ্মশান ঘাট এলাকার সমাপ্তি (১৩), নেত্রকোনা গরুহাট্টা এলাকার প্রীতি (১৪) ও নেত্রকোনা জয়নগর এলাকার মাইক্রোবাস চালক উজ্জল মিয়া (২০)। পুলিশ জানায়, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস.আই) আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে জালশুকা নামক স্থানে ইয়াবা বিক্রির সময় ৬০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




