চিতলমারী প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে মঙ্গলবার এক স্কুল ছাত্রী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। জানা যায়, শিবপুর গ্রামের মোঃ ইব্রাহীম শিকদারের মেয়ে মরিয়ম আক্তার (০৬) সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়ে স্কুলে আসার পথে ৩৯নং শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে পৌছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে মরিয়ম ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। দ্রুত ওই ছাত্রীকে স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌসী ও সহকারী শিক্ষকরা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমান তার অবস্থ্ াআশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।




