রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. একেএম শফিউল ইসলাম হত্যাকা-ের মূলহোতা রাজশাহীর কাটাখালি পৌর যুবদলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মানিক। ব্যাক্তিজীবনে মানিক তার মেজভাই ও রাজশাহী মহানগর যুবলীগের সহ-সভাপতি আব্বাস আলীর পৃষ্ঠপোষকতায় কাটাখালিতে ডাকাতী-চুরি, ছিনতাইসহ নানা ধরণের অপকর্মের মাধ্যেমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
তার প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, মানিকের বাবা আশরাফের দুই স্ত্রী ছিল। প্রথম পক্ষের স্ত্রীর তিন সন্তান ছিল। মানিক ছিল সবার ছোট। মেজ ভাই মহানগর যুবলীগের নেতা আব্বাস আলীর পৃষ্ঠপোষকতায় এলাকাতে নানা অপকর্ম করত। বিশেষ করে কাটাখালি-কাপাশিয়া, কাটাখালি-হরিয়ান এলাকায় নিয়মিত চুরি ছিনতাহ করত। এমনকি হোন্ডা চুরির অভিযোগে তাকে আটক করেছিল পুলিশ। একাধিক মামলার আসামী মানিকের একটি ডাকাতী চক্র আছে বলেও জানান স্থানীয়রা।
পারিবারিক জীবনে মানিকের সংসারে সর্বদা অশান্তি লেগেই থাকত। গত কিছুদিন তার স্ত্রী আত্বহত্যার উদ্দেশ্যে হারপিক খায়। এতে সে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে আছেন বলে জানা গেছে। এদিকে মানিক ও আব্বাস রাজনৈতিক ভাবে টেন্ডার আদায় করত। আর তাদের বড় ভাই আশের আলী এলাকায় টেন্ডার নিয়ে কাজ করত।
স্থানীয়ভাবে খোজ নিয়ে জানা যায়, কাটাখালিতে মানিক চুরি-ডাকাতীসহ ছিনতাহসহ অপকর্ম করে। আর তার ভাই যুবলীগ নেতা তাকে শেলটার দেয়। তারা অভিযোগ করেন, শুধু মানিক নয়, এর আগে তার বড় দুই ভাই আশের ও আব্বাস শাহাপুরের আবু বকর সিদ্দিক হত্যা মামলায় দুই ভাই গ্রেফতার হন। বর্তমানে তারা দুইজন জামিনে আছেন।
এদিকে গ্রেফতারকৃতদের মধ্যে পেটকাটা মামুন হচ্ছে মানিকের চাচাতো ভাই বলেও জানা গেছে।
রাবিতে শিক্ষক হত্যা : প্রগতিশীল শিক্ষদের অবস্থান কর্মসূচী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ড. শফিউল ইসলাম হত্যাকা-ের প্রতিবাদে অবস্থান কর্মসূচী করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন প্রগতিশীল শিক্ষকরা।
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য প্রদান করেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু. ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জণ মিশ্র, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানুল ইসলাম, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ, আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান প্রমুখ।
এতে বক্তারা বলেন, হত্যাকা-ের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তদন্ত কার্যক্রম বিলম্ব করা হচ্ছে। এজন্য হত্যার পর আটদিনে পেরিয়ে গেলেও পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে পারে নি।
তারা আরো বলেন, গত ১০ বছরে শুধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদেরকেই হত্যা করা হয়েছে। শফিউল হত্যার পিছনে যুদ্ধাপরাধীদের বাচাঁতে যারা মরিয়া হয়ে ওঠেছে তারাই এর পিছনে জড়িত বলে উল্লেখ করেন বক্তারা।
বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরো বড় ধরণের কর্মসূচী দেয়ার হুশিয়ারি প্রদান করেন বক্তারা।
এসময় আগামী তিনদিন বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচী ঘোষণা প্রদান করা হয়।




