নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালিকার ছবির সঙ্গে পর্ণোছবি লাগিয়ে প্রতারনা করার অভিযোগে দুলাভাই বদিউজ্জামান ও ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে খোকন মিয়ার বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৩ নভেম্বর রবিবার রাতে খোকন মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বিশগিরিপাড়া গ্রামের এক কিশোরী (১৫) কে তার খালাতো বোনজামাই একই গ্রামের বদিউজ্জামান কু-প্রস্তাব দেয়। শ্যালিকার সম্মতি না পেয়ে গোপনে সে মেয়েটির ছবি মুঠোফোনে ধারণ করে। পরে মেয়েটির ছবির সঙ্গে পর্ণো ছবি জুড়ে দেয়। এ কাজে সহায়তা করে খোকন মিয়া নামে এক ডাউনলোড ব্যবসায়ী। এক পর্যায়ে ডাউনলোডের দোকান ও মুঠোফোনের ব্লু-টুথের মাধ্যমে ছবিটি এলাকায় ছড়িয়ে পরে। পরে ১০ নভেম্বর মেয়েটি আদলতে মামলা করে। রোববার রাত সাড়ে ৯টার পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরে নিজ দোকান থেকে খোকন মিয়াকে গ্রেফতার করে। সে সময় তার ব্যবহৃত দুইটি কম্পিউটার জব্ধ করা হয়।
নালিতাবাড়ী থানার ওসি একেএম আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




