চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা-জীবননগর মহাসড়কের দর্শনা আল হেরা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক করম আলী (৪৬) নিহত হয়েছে। সে দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহ পাড়ার মৃত খোদাবক্সের ছেলে এবং দর্শনা কেরু চিনিকলের শ্রমিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর সোমবার দুপুরে করম আলী দর্শনা বাজার থেকে মোটরসাইকেযোগে পার্শ্ববর্তী আকন্দবাড়ীয়া যাওয়ার পথে আল হেরা মাধ্যমিক বিদ্যালয়ের নিকট পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস যমুনা ডিলাক্স এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই করম আলী মারা যায়। ঘাতক চালক বাস নিয়ে পালিয়ে গেছে।




