আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ায় একটি গাছে ১১টি বাঁধা কপি ধরেছে। ২৪ নভেম্বর সোমবার সকালে বাঁধা কপিটি জনৈক এক কৃষক ক্ষেত থেকে তুলে নিয়ে কলারোয়া বাজারের উদয়ের আড়তে বিক্রি করে দেয়।
জানা গেছে, কলারোয়ার তরকারি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইদ আলী সরদার পাইকারি দরে উদয়ের আড়ৎ থেকে ১মণ বাঁধা কপি ক্রয় করে। পরে তিনি বস্তা থেকে বাঁধা কপি ঝুড়িতে ঢাললে দেখতে পান একটি বাঁধা কপির সাথে একই ভাবে একে একে ১১টি কপি সংযুক্ত হয়ে আছে। কৌতুহল বশত: বাঁধা কপিটি একনজর দেখার জন্য অনেকেই ওই দোকানে ভিড় জমায়। ছবি তোলে কেউ কেউ। ওই সময় বাঁধা কপিটি বিক্রয় না করে তরকারী ব্যবসায়ী সাঈদ আলীর দোকানে ঝুলিয়ে রাখা হয় বলে জানা গেছে।




