ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ দফা দাবিতে ঝিনাইদহে আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০১৪ ৬:৪৮ অপরাহ্ণ

Jhenidah 01ঝিনাইদহ প্রতিনিধি : দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদাসহ ১০ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।

Shamol Bangla Ads

রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাকলাপাড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। এসময় কার্যালয়ের প্রধান ফটকে ঢুকতে তাদের বাঁধা দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী নুরুল আফসার সবুজ, অমিত কু-ু, ওমর ফারুক, মোহাম্মদ রাব্বি, মাইনুল ইসলাম, আসাদুল হক, আবদুল কাইয়ুম, জহিরুল ইসলাম, রুথ চৌধুরী, জান্নাত আরা, প্লাটিনাম জুবলী, ফয়সাল আহমেদ, সাইফুল ইসলাম, বাদল হোসেন ও লিয়ন হোসেন। দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা প্রদান, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। সিভিল সার্জন মোঃ আবদুস সালাম শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবির বিষয়ে আশ্বস্থ করেন। সিভিল সার্জন কার্যালয়ে আধা ঘন্টা অবস্থান শেষে প্রতিষ্ঠানে ফিরে যান শিক্ষার্থীরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads