ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০১৪ ৩:৩৬ অপরাহ্ণ

Sribardi Picএমআরটি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সারা দেশের ন্যায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি)/ইবতেদায়ী শিক্ষা সমাপনী (ইশিসপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর রবিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা দেড়টায় সমাপ্ত হয়। প্রথম দিনের উভয় পরীক্ষা ইংরেজী বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে শান্তিপূর্ণ ও কোলাহল মুক্ত পরিবেশ পরিলক্ষিত হয়। শিক্ষার্থীরা জানায়, পরীক্ষার প্রশ্নপত্র সহজ হয়েছে। পিএসসি পরীক্ষায় ২শ ৪১ টি প্রতিষ্ঠানের ১১টি কেন্দ্রে মোট ৫ হাজার ২শ ৯৯ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৯শ ৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে ১শ ৫২ জন ছাত্র এবং ১শ ৯২ জন ছাত্রী অনুপস্থিত থাকে। ইবতেদায়ী পরীক্ষায় ২৫টি প্রতিষ্ঠানের ৪শ ৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪শ ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ৫৫ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত থাকে। উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায় জানান, পরীক্ষার এমন শান্তিপূর্ণ ধারা অব্যাহত থাকলে কোমলমতি শিক্ষার্থীরা দক্ষ ও মেধাসম্পন্ন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা পেয়ে সমৃদ্ধ তথা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ডিজিটাল দেশ গঠনে সহায়ক হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads