স্টাফ রিপোটার : শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে। ২৩ নভেম্বর রবিবার সন্ধ্যায় আদালত চত্বরে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ রবিউল হাসান। এ উপলক্ষ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার। এসময় ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুদীপ্তা সরকার, সিনিয়র সহকারী জজ মামুনুর রশীদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ.ন.ম ইলিয়াস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জিনিয়া জাহান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেসী জুটি মামুনুর রশিদ ও বুলবুল আহমেদ ২-১ সেটে জেলা আইনজীবী সমিতির গতবারের চ্যাম্পিয়ন একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও মমতাজ উদ্দিন মুন্না জুটিকে পরাজিত করে। পরে বিচারক ও আইনজীবীদের মাঝে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।




