ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে আসামি ধরতে গিয়ে ধারালো এএসআই আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০১৪ ৩:৩২ অপরাহ্ণ
মেহেরপুরে আসামি ধরতে গিয়ে ধারালো এএসআই আহত

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বাবর আলি নামে এক ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে যখম হয়েছেন সদর থানার এ.এস.আই একরাম। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে।
মেহেরপুরের সহকারি পুলিশ সুপার আজবাহার শেখ জানান, রাজনগর গ্রামের হেকমত আলীর ছেলে বাবর আলি একটি পারিবারিক বিরোধ মামলার ( ১৯/২৯৪) ওয়ারেন্টভূক্ত আসামি। এ.এস.আই একরাম এক পুলিশ সদস্যকে সাথে নিয়ে তাকে আটক করতে রাজনগর গ্রামে যায়। তারা গ্রামে ঢুকে গ্রামের কয়েকজনের কাছে বাবর আলী সম্বন্ধে খোঁজ খবর জানতে চাই। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এসআই একরামের বাম হাত ও ঘাড়ে কোপ মেরে জখম করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় সঙ্গীয় পুলিশ সদস্য ও গ্রামবাসী একরামকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, দুবৃত্তদের ধরতে জোর তৎপরতা চলছে। যারা পুলিশের উপর হামলা করতে পারে তারা বড় রকমের সন্ত্রাসী। তাদের কোন ছাড় নেই। কর্তব্যরত চিকিৎসক ডাঃ অলোক কুমার জানান, তিনি আশংকামুক্ত।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads