ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় ২ যুবকের আত্মহত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০১৪ ৬:০৫ অপরাহ্ণ
পাইকগাছায় ২ যুবকের আত্মহত্যা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পৃথক ২ যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শরনখালী ও হরিখালী এলাকা থেকে ঝুলন্ত ২ যুবকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
থানাপুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, রবিবার ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানাপুলিশ উপজেলার সোলাদানা ইউনিয়নের হরিখালী নামকস্থানের একটি বটগাছ থেকে ঝুলন্ত অবস্থায় পৌরসভার ২ নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের আব্দুল হামিদ সানার পুত্র সিরাজুল ইসলাম সানা (২০) এবং চাঁদখালী ইউনিয়নের শরনখালী গ্রামের খগেন্দ্র নাথ মন্ডলের পুত্র অনুপ মন্ডল (১৯) এর বসতবাড়ীর পুকুর পাড়ের নিমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ওসি সিকদার আককাছ আলী জানান- মানষিক ভারসাম্যহীনতার কারনে সিরাজুল ইসলাম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তির সুযোগ না পাওয়ায় অনেকটা হতাশাগ্রস্থ হয়ে অনুপ মন্ডল আত্মহত্যা করেছে। মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমন দু’টি চিরকুট দু’যুবকের কাছ থেকে পাওয়া গেছে বলে তিনি জানান।

Shamol Bangla Ads

পাইকগাছায় ৪ হাজার ৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৪৪

খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৪ হাজার ৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, বি,জিজি ্এইচএইচ কাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটবাড়ি রেজিঃ ও মাধ্যমিক বিদ্যালয়, চারবান্দা সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, খড়িয়া বিনাপানি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাড়–লী সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, বাঁকা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালী সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়–ইখালী আলমশাহী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, বাইনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ ১৪ টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষার প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার ৯৭৫ ও ইবতেদায়ী ৪৯৮ পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিকে ৫৯ এবং ইবতেদায়ীতে ৮৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানান।

Shamol Bangla Ads

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা

খুলনার পাইকগাছায় মেয়াদ উর্ত্তীর্ণ খাদ্যদ্রুব্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল কমলাপুর বাজারে অভিযান চালিয়ে মৃত জবেদ আলী গাজীর পুত্র আব্দুর রব গাজীর দোকান থেকে মেয়াদ উর্ত্তীর্ণ বিপুল পরিমাণ কোমল পানিয়, জুস এবং রঙ করা খাবার জব্দ করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রব গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

পাইকগাছায় চিংড়ী ঘের দখলের ঘটনায় থানায় মামলা

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের জবর দখলের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আটক দু’ব্যক্তিকে আদালতে সোপর্দ করেছে।
থানাপুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার দেলুটি গ্রামের মৃত শতীশ সরদারের পুত্র রবি সরদারের ২শ বিঘার চিংড়ী ঘের প্রতিপক্ষ মোস্তফা সরদারের লোকজন শনিবার দুপুরে জবর দখলের প্রস্তুতি নিলে খবর পেয়ে থানাপুলিশ দেলূটি খেয়াঘাট এলাকা থেকে ৮ ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় রবি সরদার বাদী হয়ে মোস্তফা সরদারসহ ১২/১৩ জনের নাম উল্লেখ ও ৫০ জনকে আসামী করে থানায় মামলা করে। এদিকে পুলিশ আটককৃতদের মধ্যে কাইয়ুম ও মাজেদ নামে দু’জনকে আদালতে পাঠিয়েছে।

পাইকগাছায় জামায়াতের সিনিয়র নায়েবে আমির আটক

খুলনা জেলা দক্ষিণ জামায়াতের সিনিয়র নায়েবে আমির মুফতি মাওঃ আব্দুল কাদিরকে পাইকগাছা থানাপুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জামায়াত নেতাকে আদালতে পাঠানো হয়েছে। রোববার সকাল ৯টার দিকে থানার এসআই জালাল উদ্দীন অভিযান চালিয়ে আলমতলা এলাকা থেকে জামায়াতের সিনিয়র এ নেতাকে গ্রেফতার করে। জামায়াত নেতা আব্দুল কাদির বাঁকায় পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী বলে ওসি সিকদার আককাছ আলী জানান।

Need Ads