নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল পৌর আওয়ামীলীগের কর্মী সমাবেশ চলাকালীন সময়ে গত ২১ নভেম্বর সন্ত্রাসীদের হামলায় ১ জন নিহত হওয়ার ঘটনায় নিহতের ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে গত শনিবার সন্ধ্যায় নান্দাইল মডেল থানায় ৪৭ ব্যক্তি ও অজ্ঞাতনামা ২০/৩০ জনের নামে হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২১ (১১)/১৪ ধারা- ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ দঃবিঃ। মামলার প্রধান আসামী খাইরুল ইসলাম। মামলাটির তদন্তভার দেয়া হয়েছে জেলা গোয়েন্দা শাখাকে। ঘটণার পরপর উপজেলা সদরে ১৪৪ ধারা জারী করলেও রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬ টা থেকে তা প্রত্যাহার করা হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাাহ ফারুকী ও পুলিশ সুপার মঈনুল হক শুক্রবার (২১ নভেম্বর)সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত আওয়ামীলীগ নেতা আবুল মনসুর ভুইয়ার নামাজের জানাযা শুক্রবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল (অবঃ) আব্দুস. সালাম পৌর সভা আওয়ামীলীগের এক কর্মী সমাবেশ করে স্থানীয় সাবরেজিষ্ট্রী অফিস প্রাঙ্গনে। কর্মী সমাবেশের এক পর্যায়ে আওযামীলীগ নেতা এম.এ সালাম বক্তব্য দেয়ার সময় এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালালে কর্মী সমাবেশ পন্ড হয়ে যায়। উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধেঁ,প্রায় তিন ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ১০জন আহত হয়।
গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ্্ইসলাম ভ’ইয়ার বড় ভাই আবুল মনসুর ভুইয়া (৫৫) কে কর্তবরত চিকিৎসক দীপক ভট্রাচার্য মৃত ঘোষনা করেন। পুলিশ ৩০ রাউন্ড টিয়ার সেল ও ৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে উপজেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




