নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। উপজেলার হাঁসবাড়িয়া গ্রামে ২৩ নভেম্বর রবিবার দুপুরে এ সংঘর্ষ ঘটে বলে জানা গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, লালপুর উপজেলার হাঁসমাড়িয়া গ্রামের আব্দুল মুন্নাফের কাছ থেকে জমি কিনে সেখানে ধানের আবাদ করেন গোলাম মোস্তফা বাদশা নামের এক ব্যক্তি। দুপুরে বাদশা ওই জমির ধান কাটতে গেলে বাধা দেয় মুন্নাফের ভাই মতলেব আলী। এতে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে অন্তত ১০ জন আহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ লালপুর ও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিংড়ায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ৪২৪

সারা দেশের নাটোরের সিংড়ায় প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এবার সিংড়া উপজেলায় ২২ টি কেন্দ্রে ৬৭০০ জন শিক্ষার্থী প্রাথমিক ও ২৪৩ জন শিক্ষার্থী এবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিনে ইংরেজী পরীক্ষায় প্রাথমিক সমাপনীতে ৩৮০ জন ও এবতেদায়ীতে ৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত পাওয়া গেছে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মোল্লা জানান, অত্র উপজেলায় সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।




