ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রি-মুখী আন্দোলনে উত্তাল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০১৪ ৭:১২ অপরাহ্ণ

Rangpur Photo-1.........23-11-14সাখাওয়াত হোসেন লাবু, রংপুর : ল্যাব, বকেয়া বেতন ও পদমর্যাদাসহ প্রাপ্য সুবিধাদি প্রদানের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে প্রশাসনিক ভবনে তালা, অবস্থান-প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। ত্রি-মুখী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠান অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ফলে ভর্তিচ্ছুক লাখ লাখ শিক্ষার্থী চরম হতাশার মধ্যে রয়েছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই মুহুর্তে তা বলা সম্ভব হচ্ছে না। তবে ভর্তি পরীক্ষা দ্রুত অনুষ্ঠানের চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, পদোন্নতি পাওয়া শিক্ষকদের প্রাপ্য মর্যাদা দেয়ার লক্ষে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তাদের মতামত জানা যাবে। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে মঞ্জুরি কমিশনের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। তারা জানিয়েছেন, অবৈধভাবে কোন বেতন-ভাতা প্রদান সম্ভব নয়। তবে কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের উ™ভুত পরিস্থিতি নিরসন হবে তা নিয়ে তিনিও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের নীল দলের সদস্য ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, শিক্ষার্থীদের জীবন ব্যহত করে ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধকতা তৈরি করে কোন কর্মসূচী দেয়া ঠিক হবে না। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা ক্লাস, পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক সকল কার্যক্রম বর্জন করে এবং প্রশাসনিক ভবন থেকে সকল কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। পরে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানান, ল্যাব না থাকায় সেশনজট তীব্র আকার ধারণ করেছে। প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা এক থেকে দেড় বছর সেশনজটে পড়েছে। তারা আরও বলেন, ল্যাব না থাকায় আমাদের ৬ মাসের এক সেমিস্টার শেষ হতে ১৮ মাস সময় লেগে যাচ্ছে। ৩ বছরে আমরা ১ম বর্ষ শেষ করতে পারিনি। এই বিষয় আমরা প্রশাসনকে বারবার বলার পরও তিনি কোন প্রদক্ষেপ গ্রহণ করেননি। দাবি পূরণে সুনির্দিষ্ট কোন তারিখ না পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ইলেক্ট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক সমিতি। গত ১৮ নভেম্বর ই.টি.ই বিভাগে ইলেক্ট্রনিক্স ল্যাবসহ বিভিন্ন দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন এবং বিভাগের একাডেমিক সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা।
এদিকে পদোন্নতি পাওয়া শিক্ষকদের অর্জিত সময় থেকে পদমর্যাদাসহ প্রাপ্য সুবিধাদি প্রদানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান-প্রতিবাদ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক, সাধারণ স¤পাদক ড. পরিমল চন্দ্র বর্মন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রফিউল আজম খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান প্রধান, ইংরেজি বিভাগের প্রভাষক আসিফ আল মতিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম ও সাইদুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর একগুয়েমি ও স্বেচ্ছাচারী আচরণের সমালোচনা এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ১’শ ৫২ জন কর্মকর্তা-কর্মচারী অবিলম্বে ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান এবং চাকুরী স্থায়ীকরণের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১’শ ৫২ জন কর্মকর্তা-কর্মচারী তাদের ১৯ মাস ধরে বেতন-ভাতা না পাওয়া পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করে আসছেন। তাই অবিলম্বে তাদের চাকুরী নিয়মিতকরণসহ বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়ভার উপাচার্যকেই নিতে হবে।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদমর্যাদা অনুযায়ী প্রাপ্য সুবিধাদির দাবিতে শিক্ষকদের আন্দোলনসহ ১’শ ৫২ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন-ভাতা প্রদান এবং ল্যাব ও সেশনজট নিরসনের দাবিতে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের ত্রিমুখী আন্দোলনের মুখে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে।

Need Ads