ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আছে, ডাক্তার নেই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০১৪ ৬:৪৪ অপরাহ্ণ
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আছে, ডাক্তার নেই

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট না থাকলেও ডাক্তারদের স্বেচ্ছাচারিতার কারনে নির্দিষ্ট সময়ে রোগী হাজির হয়ে অপেক্ষায় থাকলেও চেম্বারে ডাক্তার না পাওয়ায় হতাশ রোগীরা।
রবিবার সকাল ১০ টা ১০মিনিট পেরিয়ে গেলেও চেম্বারগুলোতে তালা ঝুলছে। জরুরী বিভাগ খোলা থাকলেও সেখানে কারো উপস্থিতি নেই। এর পরই চোখে পড়লো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদের অফিস কক্ষে বসে আছেন ৩ জন ডাক্তার তারা হলেন ডাক্তার সামসুজ্জামান, সাবেরা খাতুন ও অঞ্জলী রায়।
সরেজমিন ঘুরে দেখা যায় জরুরী বিভাগে কোন কর্মকর্তা বা কর্মচারি আসেননি। নিয়মিত রাউন্ডে থাকা ডাক্তারদের কোন হদিস নেই। মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আব্দুল জব্বারের অফিস বন্ধ। ফার্মাসিষ্ট ইব্রাহিম হোসেনের কক্ষ বন্ধ পড়ে আছে। রোগীর তালিকা তৈরীতে ব্যস্ত রয়েছেন হারবাল এ্যসিষ্ট্যাান্ট আব্দুল হালিম। ডাক্তার আব্দুল মজিদ, আনোয়ার হোসেন,হাসনাত আনোয়ার, সাইয়েদা নাসরিন, টি আর কাফি খান, বোরহান উদ্দিন চৌধুরী, তমাল কৃষ্ণ রায়, প্রিয়ব্রত রায় , এ্যানেসথেটিষ্ট ডাক্তার তন্ময় বিশ্বাস ,সুব্রত কুমার দে, আজিজুর রহমান লিটু, রিপন রায় এর চেম্বর বন্ধ থাকায় রোগীরা স্লিপ হাতে অপেক্ষায় রয়েছেন। । অপরদিকে ডাক্তার আব্দুল বারী ও সামসুজ্জামানের চেম্বার খোলা থাকলেও তারা চেম্বারে ছিলেন না।
অপরদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা ত্রিমোহিনী ইউনিয়নের ডাক্তার তসদিকুর রহমান। মজিদপুর ইউনিয়নের ডাক্তার ফারজানা রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়নের ডাক্তার তমাল কৃষ্ণ রায়, মঙ্গলকোট ইউনিয়নের ডাক্তার প্রিয়ব্রত রায়,সুফলাকাটি ইউনিয়নের ডাক্তার দিলরুবা ফেরদৌস ডায়না, কেশবপুর ইউনিয়নের ডাক্তার পলাশ দে, সাগরদাঁড়ি ইউনিয়নের ডাক্তার মোর্তজা আহসান, পাঁজিয়া ইউনিয়নের ডাক্তার সাবেরা খাতুনকে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য বলা হলেও তারা সকাল সাড়ে ১০ টা নাগাদ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ ছাড়া ডাক্তার নাজমুল হক, সাগরদাঁড়ি ইউনিয়নের (ইএনটি) ডাক্তার মোর্তজা আহসান, ডেন্টাল ডাক্তার মাহফুজা শারমিন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটেশনে রয়েছেন।
সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিতে কেশবপুরে ডাক্তার ও জনবল বাড়ালেও দায়িত্বশীল ডাক্তাররা নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে না আসায় রোগীদের ভোগান্তি বেড়েই চলেছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ডাক্তারদের অফিস করার কথা থাকলেও ডাক্তাররা সকাল সাড়ে ১০ টায় আসলেও দুপুর ১ টার পর চেম্বার ছেড়ে চলে যান। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ ছুুিটতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে যশোর সিভিল সার্জন ডাক্তার আতিকুর রহমান সাংবাদিকদের জানান, সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অফিস করার কথা এ ধরনের কিছু ঘটলে সেটা দুঃখজনক । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads