কুষ্টিয়া প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই বছর মেয়াদী কুষ্টিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদের জন্য দুটি প্যানেলে ৩৮ জন প্রার্থী নির্বাচনের মাঠে ছিলো।

প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ায় কর্মরত জেলার ১২৭ জন ভোটারের মধ্যে ১২৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ। অন্যদিকে নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিলো।
সভাপতি পদে গাজী মাহবুুব রহমান (আজকের আলো), সহ-সভাপতি মিজানুর রহমান লাকী (দৈনিক সংবাদ), ফারুক আহমেদ পিনু (এনটিভি), সাধারণ সম্পাদক আল মামুন সাগর (এটিএন বাংলা), যুগ্ম সম্পাদক শরীফ বিশ্বাস (চ্যানেল টুয়েন্টি ফোর), সোহেল রানা(জিটিভি), কোষাধ্যক্ষ এএম জুবায়েদ রিপন (দৈনিক বর্তমান), দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম(একুশে টেলিভিশন), প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান রিজু(সত্য খবর), ক্রীড়া ও সম্যাজকল্যাণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান (প্রভাষণ), নির্বাহী সদস্য মীর আল আরেফিন বাবু (দৈনিক ইনডিপেনডেন্ট), নজরুল ইসলাম মুকুল (দৈনিক আমার সংবাদ), এ.এইচ.এম আরিফ (আলোকিত বাংলাদেশ), সাজ্জাদ হোসেন (সমকাল), তৌহিদী হাসান শিপলু(প্রথম আলো), এনামূল হক(দৈনিক দেশতথ্য), দেবাশীষ দত্ত (এশিয়ান টিভি), আল-আলা মওদুদ (যমুনা টেলিভিশন), ফেরদৌস রিয়াজ জিল্লু (দিনের খবর)।
সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষনা করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাদ্দাম হোসেন খাঁন।
নির্বাচন চলাকালীন সময় সার্বক্ষনিক পর্যবেক্ষণে ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনারকলি মাহবুব, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার। নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম।




