কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পূর্ব মজমপুর ঝাউতলা মোড়ে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা নাজমুল আহসান দুলাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।
এসময় তিনি বলেন, দেশ স্বাধীনের পর থেকে এ জেলায় তেমন কোন উলে¬খযোগ্য নেতা না থাকায় এ জেলার তেমন কোন উন্নতি করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই কুষ্টিয়া জেলায় ব্যাপক উন্নয়নমুলক কাজ করা হচ্ছে। আগামীতে এ জেলাকে একটি মডেল জেলা হিসেবে রুপদান করবো। শীঘ্রই এই কুষ্টিয়ায় বাইপাস সড়ক নির্মাণ করা হবে বলে তিনি জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাকেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যন কামারুল আরেফীন,শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস।
এসময় ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




