ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ২৩ নভেম্বর রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ৩ জন। গুরুতর আহত ওই ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, রবিবার দুপুরে সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে সিলেটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ৬ জনযাত্রীর মধ্যে ৩ জনই ঘটনাস্থলে নিহত হয়। অপর তিনজন গুরুতর আহত হয়। ঘটনার সময় আশেপাশ এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ডে-নাইট হাসপাতালে নিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।




