সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা আইহাই ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আঃ সামাদ (৩৫) কে পুর্ব শত্র“তার জের ধরে পিটিয়ে গুরুত্বর আহত করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাবুক ডাঙ্গাপাড়ায় অবস্থিত একটি গভীর নলকূপ নিয়ে সৃষ্ঠ সমস্যা সমাধানের লক্ষে উপজেলা বিএমডিএ প্রোকৌশলী আনসার ভিডিপি কমান্ডার সামাদ কে সঙ্গে নিয়ে পরিদর্শনে গেলে প্রতিপক্ষ ভাবুক গ্রামের নাজিম উদ্দীন ওরফে বেঙ্গুর পুত্র আইনুল হক তাঁর লোকজন নিয়ে আনসার ভিডিপি কমান্ডার সামাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বাচাতে গিয়ে জবাই বিলের মৎস্যজীবি নেতা মোন্তাজ আলী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার হাসপাতালে ভর্তি করায়। এ বিষয়ে সাপাহার থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।




