ads

শনিবার , ২২ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন : ১শ ৩৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২২, ২০১৪ ৭:১৮ অপরাহ্ণ

Rangpur Photo-1 22.11.2014সাখাওয়াত হোসেন লাবু, রংপুর : রংপুরে বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় ১’শ ৩৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। রংপুর সেনানিবাসের ষ্টেশন অফিসার’র মেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সালাহ উদ্দিন মিয়াজী পিএসসি। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কেটে কর্মসূচির সূচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকল বাহিনী একতাবদ্ধ হয়ে অসীম সাহসীকতায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধে এসেছিল নতুন গতি। এর ফলে বিজয় ত্বরান্বিত হয়। তিনি বলেন, ২১ নভেম্বর একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এদিন সকল সামরিক, আধাসামরিক ও বেসামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনীর অদম্য মনোবল আর অসীম সাহসিকতাপূর্ণ সম্মিলিত আক্রমনের ফলে পাক বাহিনী দূর্বল হয়ে পড়ে। তিনি মুক্তিযুদ্ধে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তরের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য ৪ জন বীর বিক্রম ও ১৪ জন বীর প্রতীকসহ মোট ১’শ ৩৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সরকারী-বেসরকারী পর্যায়ের বিশিষ্ট জনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ যাদুঘরে রংপুরের সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সালাহ উদ্দিন মিয়াজী পিএসসি। সেখানে গীতিনাট্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক বাহে এবং তথ্য ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ যাদুঘরে মাসব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৩৩টি ওয়ার্ডের ৭ লাখ ১৬ হাজার ৯’শ জনকে ওষুধ খাওয়ানো হবে
রংপুরে ১০ দিনব্যাপী ফাইলেরিয়া নির্মুলে গণওষুধ সেবন কার্যক্রমের উদ্বোধন

Shamol Bangla Ads

রংপুরে ১০ দিনব্যাপী ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় গণওষুধ সেবন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ও স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার সহযোগিতায় মহানগরীর গুপ্তপাড়াস্থ বাসভবনে নিজ বাসভবনে কয়েকটি শিশুকে ট্যাবলেট খাইয়ে গণওষুধ সেবন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাফিজ আহম্মেদ ছুট্টু, নরুন্নবী ফুলু, রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমূখ। অনুষ্ঠানে জানানো হয়, ১০ দিনব্যাপী গণওষুধ সেবন কার্যক্রম চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় ২ থেকে ৮ বছর বয়সী ১টি করে ও ৮ থেকে ১২ বছর বয়সী ২টি করে এবং ১২ বছরের অধিক ৩টি করে ট্যাবলেট সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ৭ লাখ ১৬ হাজার ৯’শ জনকে খাওয়ানে হবে। ২ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা, গুরুতর অসুস্থ শয্যাশায়ী ব্যক্তিদের এ ওষুধ খাওয়ানো যাবেনা। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকগন বাড়ি বাড়ি গিয়ে এ ট্যাবলেট খাওয়াবেন। যদি কেউ এ কর্মসূচি থেকে বাদ পড়েন তাহলে তাদেরকে আগামী ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগে ওই ওষুধ খাওয়ানো হবে। আরও বলা হয়, ৪ জাতের স্ত্রী মশা ফাইলেরিয়া পরজীবী জীবাণু বহন করে থাকে। তবে বাংলাদেশে বেশী মাত্রায় এই পরজীবী (উচেরেরিয়া ব্যানক্রোফটি) বহন করে থাকে কিউলেঙ প্রজাতির স্ত্রী মশা। মানুষের ঘরবসতির মধ্যেই এ ধরনের মশার বেশী বাস। তবে ঘরের আশেপাশে নোংরা জলাশয় ও নালা-নর্দমায় এ মশা ডিম পাড়ে এবং প্রজনন ঘটায়। তাই ঘরের আশেপাশে নোংরা নিজ উদ্যোগে পরিস্কার করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

গঙ্গাচড়ায় প্রাইমারী স্কুলে দপ্তরী নিয়োগে অনিয়ম-দুর্নীতি : আদালতে মামলা

গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগে ব্যাপক অনিয়ম- দুর্নীতি, স্বজনপ্রীতি ও উৎকোচ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়োগ প্রক্রিয়ার বিরূদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২এর ৯/১২/২০১৩ তারিখের জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক ২৩ জানুয়াী গঙ্গাচড়া উপজেলার ২৯টি বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে সংশ্লিষ্ঠ বিদ্যালয় কমিটির সভাপতিগণ নিয়োগ বিজ্ঞপ্তি জারী করেন। নোহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জারীকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৮ জন প্রার্থী ওই পদে আবেদন করেন। নিয়োগ কমিটি যাচাই-বাছাইকালে ৪ জন প্রার্থীর আবেদনপত্র বাতিল করে অপর ৪টি আবেদনপত্র বৈধ বলে ঘোষণা করেন। সূত্র মতে, আবেদনকারীদের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির আত্মীয় সম্পর্কীয় প্রার্থী থাকায় প্রধান শিক্ষকের মনোনীত কমিটির অপর সদস্য রতিকান্ত রায়কে বাছাই ও নিয়োগ কমিটির সভাপতি করা হয়। বাছাই-নিয়োগ কমিটি নিয়োগ বাণিজ্যের লক্ষে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ত্রুটিপূর্ণ ও অযোগ্য প্রার্থীদের আবেদনপত্র বৈধ ঘোষণা দিয়ে যোগ্য প্রার্থীদের আবেদনপত্র বাতিল করেছেন। ফলে বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার বাইরের প্রার্থীদের বৈধ ঘোষণা দিয়ে তাদের সমন্বয়ে ৪ জনের নিয়োগ পরীক্ষা গ্রহন করেন। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনকারী ৪ জনের মধ্যে ৩ জনই বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকা বহির্ভূত। অথচ ক্যাচমেন্ট এলাকাভুক্ত প্রার্থীদের বিভিন্ন অযুহাতে বাতিল করা হয়েছে। জন্ম তারিখ ভুল লেখার কারণে মিজানুর রহমান নামক এক প্রার্থীর আবেদনপত্র বাতিল করা হয়েছে। অথচ নিয়োগ বাণিজ্য সফল করতে ক্যাচমেন্ট এলাকা বহির্ভূত মোতাহারুল ইসলাম নামক এক প্রার্থীর বয়স ভুল লেখার পরও তার আবেদনপত্র বাতিল না করে তাকে নিয়োগ পরীক্ষায় প্রথম করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি রায় আইন ও বিধি বহির্ভুতভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করায় বিদ্যালয় কমিটির সভাপতি মাছুম আলী গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেন। একই অভিযোগে তিনি গত ১২ জুন রংপুরের সিনিয়র সহকারী জজ (গঙ্গাচড়া) আদালতে একটি মামলা করেন (নং অন্য-৪৫/১৪)। উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত অভিযোগপত্র রংপুর জেলা প্রশাসকের বরাবরে প্রেরণ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২০ জুলাই রংপুর জেলা শিক্ষা কমিটির সভায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি জারীর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পাদনের সিদ্ধান্ত গৃহিত হয়। ফলে মাছুম আলী গত ৬ আগষ্ট ওই মামলা প্রত্যাহার করেন। পরবর্তীতে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি জারী না করে সুচতুর প্রধান শিক্ষকের প্রচেষ্টায় অভিযোগটি পুনঃতদন্তের জন্য গত ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় হতে নোটিশ করা হয়। এ ঘটনায় মাসুম আলী বাদি হয়ে গত ১৭ নভেম্বর পুনরায় রংপুর জেলার সহকারী জজ (গঙ্গাচড়া) আদালতে মামলা করেন (নং অন্য- ৮৯/১৪)। এতে বিবাদী রয়েছেন রংপুর বিভাগীয় উপ-পরিচালক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় নিয়োগ কমিটির সভাপতি, সদস্যসহ সংশ্লিষ্ঠ ১৪ জন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি থাকলে তা তদন্তকালে প্রমাণিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগটি পুনঃতদন্তের মাধ্যমে নিস্পত্তি হতে পারে। তবে পুনরায় মামলার বিষয়টি তিনি জানেন না বলে জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads