ads

শনিবার , ২২ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাল্য বিয়ে কোনভাবেই গ্রহনযোগ্য নয় : ড. শিরীন শারমিন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২২, ২০১৪ ৭:৩৬ অপরাহ্ণ

Sirajganj Photo of JS Speaker Dr, Shirin Sharmin Chaoudhury-22-11-14(03)হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দারিদ্রতা বা অন্য কোন অজুহাতে বাল্য বিয়ে কোনভাবেই গ্রহনযোগ্য নয়। বাল্য বিয়ে ও মাতৃ মৃত্যু প্রতিরোধ যোগ্য। এটা বন্ধ করে বাংলাদেশকে একটি রোল মডেল দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করতে হবে। ২০১৫ সালের মধ্যে আমরা মাতৃ মৃত্যু রোধ করে সফলতা অর্জন করবো। তিনি ২২ নভেম্বর শনিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দের উপজেলার হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে বাল্য বিবাহ প্রতিরোধ করে মাতৃ মৃত্যু রোধ করুন’ শীর্ষক বিশাল এক জন-সচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, একজন নারী নিরাপদ গর্ভপাত করবে এটা তার অধিকার। এ অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। মাতৃমৃত্যু রোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি অভিভাবকদের সচেতনভাবে কাজ করতে হবে। স্পীকার আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। বাঙ্গালীরা অসীম সাহাসী । আমরা যখন যে লক্ষ নির্ধারন করি, তা অর্জন করি। দেশের যে কোন দূর্যোগ মোকাবেলা করতে আমরা সর্বদাই প্রস্তুত। দারিদ্র সীমা কমিয়ে এ দেশকে দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বাল্য বিয়ের কুফল সম্পর্কে গাজিপুরের সাহিদা আকতার স্বর্ণা তার জীবনের ঘটে যাওয়া নির্মম বর্ণনা উপস্থাপন করেন।
সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি রেবেকা মমিন, জাহিদ হাসান রাসেল, আব্দুল মজিদ মন্ডল, তানভীর ইমাম, সেলিনা বেগম স্বপ্না এমপি, নেদারল্যান্ডের রাস্ট্রদুত জারবান জং, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউনাইটেড নেশান তহবিলের সমন্বয়ক আজেন্টিনা ম্যাটাভেলা পিশ্চিন, জাতীয় সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী প্রমূখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads