উসিথোয়াই মারমা, বান্দরবান : বান্দরবান পৌরসভায় নাগরিক সুবিধা বৃদ্ধিতে ৩টি অত্যাধুনিক নতুন গাড়ি প্রদান করা হয়েছে। স্থানিয় সরকার মন্ত্রনালয়ের নগর পরিচালন প্রকল্প ইউজিআইআইপি‘র আওতায় এসব গাড়িগুলো প্রদান হয়েছে। বর্জ্য অপসারন, উন্নত পদ্ধতিতে পয়:নিষ্কাশন, ষ্ট্রিট লাইট মেরামতসহ সরঞ্জাম পরিবহনের জন্য এসব গাড়িগুলো প্রদান করা হয়েছে। শনিবার সকালে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গাড়িগুলোর চাবি পৌর মেয়রের কাছে হস্থান্তর করেন। এ সময় বান্দরবানের জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, পৌর মেয়র জাবেদ রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য কাজি মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনিসহ পৌর সভার কাউন্সিলর ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে বান্দরবান শহরে বাজার ব্যবসায়ী সমিতি ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ইউএনডিপির সহায়তায় নতুন প্রকল্পের উদ্ধোধন
পার্বত্য চট্রগ্রামের দরিদ্র আদিবাসী জনগোষ্ঠী আদালতগুলোতে বিনামূল্যে আইনগত সহায়তা পাবে
পার্বত্য চট্রগ্রামের দরিদ্র আদিবাসি জনগোষ্ঠী এখন থেকে আদালতগুলোতে বিনামূল্যে আইনগত সহায়তা পাবে। জাতি সংঘের উন্নয়ন কর্মসূচী ইউএনডিপির সহায়তায় আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয় ও জাতীয় আইনগত সহায়তা সংস্থা বিচার প্রার্থী দরিদ্র আদিবাসি জনগোষ্ঠিকে এই সুবিধা প্রদান করবে।
শনিবার সকালে বান্দরবানের সদর উপজেলা মিলনায়তনে নতুন এই প্রকল্পের উদ্ভোধন করা হয়। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্প উদ্ধোধন করেন। এতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. শফিকুর রহমান, জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, চীফ জুডিসিয়াল মেজিষ্ট্রেট ফারুক আহম্মদ, ইউএনডিপির প্রকল্প কর্মকর্তা ক্রিসচিয়ান এলডন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইলিয়াসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় বান্দরবানের আদিবাসী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও আইনজীবীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
সভায় বিচারকরা জানান দারিদ্রতা ও অসচেতনতার কারনে পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন আদবাসী জনগোষ্ঠীর বিচারপ্রার্থী নারী-পুরুষ নানাভাবে হয়রানী শিকার ও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরনের জন্য বিচারপ্রার্থী দরিদ্র আদিবাসি জনগোষ্ঠিকে আদালতগুলোতে আইনগত সহায়তা প্রদান করা হবে।




