ads

শনিবার , ২২ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে আসামী ধরতে গিয়ে পুলিশ আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২২, ২০১৪ ৭:২২ অপরাহ্ণ

Dinajpur_Map_1শাহ্ আলম শাহী, দিনাজপুর : আসামী ধরতে গিয়ে হামলায় আহত হয়েছে দিনাজপুরের চিরিরবন্দর থানার এক এসআই। তবে পুলিশ সেই আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে,আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় চিরিরবন্দর থানার এসআই আব্দুর রহমান একাধিক মামলার আসামী সন্ত্রাসী সংগ্রাম মোল্লা(৩৫)কে আমবাড়ীর বিসমিল্লাহ হোটেলের সামনে ধরতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী সংগ্রাম ধান ক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পুলিশ তাকে প্রায় এক কিলোমিটার ধান ক্ষেতের ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামী সংগ্রাম মোল্লাকে থানায় নিয়ে আসার সময় সংগ্রামকে ছিনিয়ে নিতে তার লোকজনেরা পুলিশের উপর হামলা চালায়। তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে এস আই আব্দুর রহমান আহত হয়। পুলিশ এক পর্যায় গুলি চালাতে চাইলে লোকজন ভয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা সত্যতা স্বীকার করে জানান,আসামীকে ধরতে ধান ক্ষেত দিয়ে দৌড়াতে গিয়ে আসামীর সাথে ধস্তা-ধস্তিতে আহত হয়েছেন এসআই আব্দুর রহমান । আসামী সম্্রাটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ।

Shamol Bangla Ads

বিজেপি সরকারের সাথে প্রথম বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের ভারত সফর
ভারত সরকারের আমন্ত্রণে দ্বি-পাক্ষীক বৈঠকে যোগদান করতে বাংলাদেশের ৮ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল ৫ দিনের সফরে গেছেন ভারতের কলকাতা ও দিল্লীতে। ২১ নভেম্বর শুক্রবার হতে ২৫ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত তারাঁ সেখানেই অবস্থান করবেন।
এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন জনাব মুহাম্মদ ফারুক খান এমপি। অন্য সদস্যগন হলেন,দিনাজপুরের কৃতি সন্তান মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি, পংকজ নাথ এমপি, মুস্তফা লুৎফুল্লাহ এমপি, নাহিম রাজ্জাক এমপি, বেগম মাহজাবিন খালেদ এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি ও কাজী নাবিল আহম্মেদ এমপি । উল্লেখ্য, এই প্রথম ভারতীয় বি জে পি সরকারের সাথে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক হতে যাচ্ছে। শনিবার ২২ নভেম্বর সফরের শুরুতে পশ্চিম বঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাওড়ার মন্দিরতলার নবান্ন অফিসে সন্ত্রাস, জঙ্গীবাদ, স্থলসীমানা ও শুষ্ক মৌসুমে বাংলাদেশ ও ভারত তথা পশ্চিম বঙ্গের মধ্যকার পানি বন্টন সমস্যা নিয়ে মতবিনিময় করবেন। এ সংসদীয় প্রতিনিধি দল ২৩ নভেম্বর ট্যুরিজম ও ভিসা সহজী করনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নিবেন ।
২৪ নভেম্বর বিজেপির উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের সংঙ্গে সন্ত্রাস, জঙ্গীবাদ ও গণতন্ত্রর চর্চার বিভিন্ন দিক এবং দু’দেশের আঞ্চলিক সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনায় বসবেন। পরে এ সংসদীয় প্রতিনিধি দলটি ভারতীয় লোকসভায় মাননীয় স্পীকার মন্ত্রনালয়ের বিভিন্ন মন্ত্রিবর্গ, এমপি বৃন্দ এবং কংগ্রেসনেতা রাহুল গান্ধীর সঙ্গেও মতবিনিময় করবেন। অবসর প্রাপ্ত কূটনীতিবিদবৃন্দ, খ্যাতনামা সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সহ শিক্ষাবিদদের সাথে এক মত বিনিময় সভায় অংশ গ্রহণ করবেন।
প্রতিনিধি দল ২৫ নভেম্বর ভারতের ইলেকশন কমিশনের কমিশনারবৃন্দের সাথে গনতন্ত্র উত্তরণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আধুনিক তথা ইলেক্ট্রনিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিয়ে এক বিশেষ আলোচনা সভায় মিলিত হবেন। এ ছাড়া বিবেকানন্দ ফাউন্ডেশনে বিশেষ আলোচনান্তে এ সফর শেষ করবেন এবং ৮ (আট) সদস্যের এ বিশেষ সংসদীয় প্রতিনিধি দলটি আগামী ২৬ নভেম্বর ২০১৪ দেশে প্রত্যাবর্তণ করবেন।

Need Ads