ads

শনিবার , ২২ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুয়াকাটায় খোলা আকাশের নিচে পাঠদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২২, ২০১৪ ৬:২০ অপরাহ্ণ

Kalapara Pic 22-11-2014এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটার তাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ন হওয়ায় শিক্ষকরা দুর্ঘটনার আশঙ্কায় ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে মাদুর বিছিয়ে পাঠদান করাচ্ছেন।

Shamol Bangla Ads

খোলা আকাশের নিচের রোদের মধ্যে লেখাপড়া করতে গিয়ে ইতোমধ্যে ৭-৮ জন শিশু অসুস্থ্য হয়ে পড়েছে বলে অভিভাবকরা জানান। তারা আরও জানান, ১৯৯৭-৯৮ অর্থ বছরে এল জি ই ডি’র অর্থায়নে ৫ লক্ষ ৯৫ হাজার ৫ শত টাকা ব্যয়ে তাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনটি নির্মিত হয়। বর্তমানে বিদ্যালয় ভবনটি জরাজীর্ন হয়ে পরেছে। একটি কক্ষ আংশিক ভাল থাকলেও অন্য কক্ষ গুলো এতটাই ঝুঁকিপূর্ন যে হঠাৎ ঘটে যেতে পারে প্রানহানীর মতো দুর্ঘটনা। তাই বাধ্য হয়ে শিক্ষরা বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে পাঠ দান করছেন। অভিভাবক ও স্থানীয়রা জানান, বাচ্চারা খেলা আকাশের নিচে ক্লাস করে অসুস্থ্য হয়ে পড়ছে। কয়েক দিন পরে বার্ষিক পরীক্ষা তাই বাধ্য হয়ে স্কুলে পাঠাই। এভাবে চলতে থাকলে অনেক মা-বাবা তাদের সন্তানদের ঝুঁকিপূর্ন স্কুলে পাঠাবেন না। অনিশ্চিত হয়ে যাবে কোমলমতি শিশুদের শিক্ষা জীবন। এলাকার শিশু শিক্ষা কার্যক্রম অব্যহত রাখতে বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মান এখন সময়ের দাবি বলে মনে করেন স্থানীরা।
স্কুলের প্রধান শিক্ষক মো.আবুল বশার জানান, বর্তমানে বিদ্যালয়ে ২২০ জন শিক্ষার্থী রয়েছে। এসকল কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আমরা চড়ম বিপাকে আছি। বিদ্যালয়ে একটি নতুন ভবন জরুরী ভিত্তিতে প্রয়োজন। নাহলে পাঠদান বিঘœত হয়ে এলাকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

কলাপাড়ার লালুয়া রহিম উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

Shamol Bangla Ads

পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক ও সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২১ নভেম্বর সকাল ১০টায় স্কুল কম্পাউন্ডে আলহাজ্ব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাস, মো: সুজা উদ্দিন বিশ্বাস, জালাল উদ্দিন খান, শামসুদ্দিন খান, মোতাহার হাওলাদার, এর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: কবির সমসের আলম খান, মানপত্র প্রদান করেন ৫ম শ্রেণীর ছাত্র পাভেল ও সুমাইয়া। সমাপনী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো: রেদোয়ান ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আ: কুদ্দুস খান, ওই বিদ্যালয় ডোনার সদস্য ও কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠুৃ (ঢাকা রির্পোট/দেশজনপদ) গৌতম হালদার (সাংবাদকর্মী), মো: জুনায়েত হোসেন খান, ডা. মো: ইজুল হক, ডা. মো: রফিকুল ইসলাম খান, ইউনিয়ন দফাদার মো: রেজাউল করিম প্রমুখ। বিদায়ী শিক্ষক, বিদায়ী পরীক্ষার্থী, ডোনার সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যদের পুরস্কৃত করেন বিদ্যালয় কতৃপক্ষ। শুক্রবার লালুয়া রহিমউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র/ছাত্রী অভিভাবক সচেতন এলাকাবাসী উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রধান অতিথি কবির সমসের আলম খান শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীকে এ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন। উপস্থিত সুধীজন অভিযোগের সুরে ওই বিদ্যালয়ের চলমান সমস্যার কথা জানান। প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী একটি মাত্র ভবনে বসে পাঠদান নিচ্ছে। আসবাব পত্র, একটি ভবন নির্মান এবং তিনজন শিক্ষকের পদ শূন্য থাকায় স্বাভাবিক শিক্ষাদানে ব্যাপক দূর্ভোগের সম্মূখিন হচ্ছে ইস্কুল কর্তিপক্ষ। এলাকাবাসীর জোরালো দাবি তিনজন শিক্ষক নিয়োগের। সমাপনী পরীক্ষায় ৬৩ জন শিক্ষার্র্থী অংশ গ্রহণ করবে এ বিদ্যালয় থেকে। অনুষ্ঠান পরিচালোনা করেন সহকারী শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান ফোরকান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads