ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের অতি দরিদ্রদের নিয়ে ৪০ দিনের কর্মসূচীর কাজ শনিবার সকাল ৮টায় এ শুরু হয়েছে। ২০১৪-১৫ অর্থ বছরের আওতায় ১৩০ জন অতি দরিদ্র নারী-পুরুষ এ ইউনিয়নের এ ইউনিয়নের ৩টি মাটি কাজের প্রকল্প সম্পর্ন্ন করবেন। এ কর্ম সূচীতে গ্রামের অতি দরিদ্র ৭০ জন নারী ও ৬০ জন পুরুশ অংশ গ্রহন করেন। এ কাজ আগামী ৪০ দিন পর্যন্ত চলবে। ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন মাটি ফেলে এর উদ্বোধন করেন। এ সময় ইউপি সচিব মোঃ হারুন অর রশিদ, ইউপি সদস্য নিখিল, হাসিনা বেগম,শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন মহসিন, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, মোঃ দুলাল শরীফ, ইউপি সদস্য মোঃ হারুন আর রশিদ, মাহফুজা আক্তার নশুরা, কেশব চন্দ্র মৃধা, স্বপন শীল প্রমূখ উপস্থিত ছিলেন।




