ads

শুক্রবার , ২১ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চার বছর পর ওয়ানডেতে সাকিবের শতক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২১, ২০১৪ ৭:২৭ অপরাহ্ণ

sakib_100_run_battingশ্যামলবাংলা স্পোর্টস : চার বছর পর ওয়ানডেতে শতকের দেখা পেলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে তার ষষ্ঠ শতকে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়েছে বাংলাদেশ।
২১ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব যখন ক্রিজে আসেন তখন ভীষণ চাপে বাংলাদেশ। ৩১ রানে বিদায় নেন তামিম ইকবাল, এনামুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ। মুমিনুল হককে নিয়ে প্রতিরোধ গড়ে দ্রুত রান তুলতে থাকেন সাকিব। মুমিনুলের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন বাংলাদেশের সহ-অধিনায়ক। টাফাজওয়া কামুনগোজির বলে এক রান নিয়ে শতক পূর্ণ করেন সাকিব। ৯৫ বলে তিন অঙ্কে পৌছতে ১০টি চার মারেন দেশের সেরা এই ক্রিকেটার।
তবে শতকে পৌঁছানোর পর বেশিক্ষণ টেকেননি সাকিব। ৯৯ বলে ১০১ রান করে বিদায় নেন এই অলরাউন্ডার। তার দৃঢ়তায় ৭ উইকেটে ২৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ শতকের রেকর্ড আগে থেকেই ছিল সাকিবেরই। তামিম ইকবাল ও শাহরিয়োরের নাফীসের শতক চারটি করে।
আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এখন তিন নম্বরে থাকা সাকিব সর্বশেষ শতক পেয়েছিলেন ২০১০ সালের ১৪ অক্টোবর, নিউ জিল্যান্ডের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে এটি সাকিবের তৃতীয় শতক। ২০০৯ সালে তাদের বিপক্ষে বুলাওয়ায়ো ও ঢাকায় শতক পেয়েছিলেন তিনি। সাকিবের অন্য শতক দুটি কানাডা ও পাকিস্তানের বিপক্ষে।
সাকিবের আরেকটি রেকর্ড
এ দিন সাকিব আল হাসান আরেকটি রেকর্ড গড়েছেন। তা হলো দেশের মাটিতে চতুর্থ ক্রিকেটার হিসেবে ২০০০ রান ও ১০০ উইকেট অর্জনের রেকর্ড। এর আগে শ্রীলঙ্কার জয়সুরিয়া, দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস ও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ এ রেকর্ড করেন।
পঞ্চম উইকেট জুটির রেকর্ড
সাকিব-মুশফিক জুটির কল্যাণে শুধু বড় সংগ্রহই করেনি বাংলাদেশ। গড়েছে রেকর্ডও। পঞ্চম উইকেট জুটিতে ১৪৮ রান তোলে এ জুটি। এর মধ্যে সাকিব করেন ৮৪ রান ও মুশফিক ৫৫ রান।
এক লাখ রানের মাইলফলক
এ ম্যাচে এক লাখ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। এর মধ্যে টেস্টে বাংলাদেশ করেছে ৩৯ হাজার ৫৩৫ রান। ওয়ানডেতে আজকের ম্যাচের আগ পর্যন্ত ৫৪ হাজার ৭৩৭ রান। আর টি–টোয়েন্টিতে ৫ হাজার ৫৩২ রান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads