গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : গোমস্তাপুরে আইনগত সহায়তা সচেতনতা বৃদ্ধির লক্ষে লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম ।ুু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছলিনে জেলা ও দায়রা জজ কবিতা খানম । বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মোস্তাফিজুর রহমান । যুগ্ন জজ ইসমত আরা, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল আলম , ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল , শহিদুল ইসলাম , সাংবাদিক আতিকুল ইসলাম আজম , নূর মোহম্মদ , প্রমুখ ।

রহনপুরে রিভার ভিউ চাইনিজ রেষ্টুরেন্ট এর উদ্বোধন
রিভার ভিউ চাইনিজ রেষ্টুরেন্ট এর উদ্বোধন করা হয় গতকাল শুক্রবার রহনপুর স্লুইস গেট সংলগ্ন স্থানে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক রবিউল ইসলাম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মাযহারুল হক তরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা নুরুননেসা বাবলী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান প্রমূখ।




