মোঃ আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : বগুড়ার গাবতলীতে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ নিহত বিএনপিনেতা শাহজাহান হত্যা মামলায় প্রধান আসামী সাবেক পৌর মেয়র বর্তমান উপজেলা চেয়ারমান মোরশেদ মিল্টন এজাহার ভুক্ত সকল আসামীসহ আরো ২ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিয়েছে। প্রথামিক তদন্তে হত্যার সাথে তারা জড়িত থাকায় এই চার্জশিট দাখিল করে পুলিশ। যাদের নামে পুলিশ চার্জশিট দিয়েছে তারা হলেন সাবেক গাবতলী পৌরসভা মেয়র বর্তমান উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান জিল্লু, বর্তমান পৌর কাউন্সিলর হারুনর রশিদ হারুন, পিয়ন শাহজাহান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিম পিন্টু, বেলাল, নাবিল, রনি, মিন্টু, নিপুল, শাহ আলম, সাহাবুল আলম, লুকু, সুমন, সাব্বির, তারাজুল , আলিম এবং জুয়েল। এ ছাড়াও চার্জশিটে বিজয় হাসান সুমন ও রঞ্জুকে আসামী করা হয়েছে। উল্লেখ বাড়ীঘর ও মাকের্টে হামলার এসময় গুলিবর্ষন ককটেল বিষ্ফোরন ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌরসভাসহ এলাকার ৫ কিলোমিটারের মধ্য পরবর্তী নির্দ্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারাজারী করেছিল। এছাও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল সে সময়। ৬০ ঘন্টার হরতার চলাকালে উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল গ্রুপের লোকজন পাশ্বে আল আমিন মার্কেটে ও থানা বিএনপির সাধারন সম্পাদক মোরশেদ মিলটন গ্রুপের নেতাকর্মীরা গাবতলীর প্রান কেন্দ্র ৩ মাথা মোড়ে অবস্থান নিয়ে হরতাল পালন করছিল। সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল গ্রুপ হরতালের পক্ষে মিছিল করার জন্য আল আমিন মার্কেটের সামনে রাস্তায় জড়ো হওয়ার সময়বর্তমান উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন গ্রুপের কর্মীদের সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়েছি এবং উভয়ের মধ্য সংঘর্ষ’র রুপ নিয়েছি। এলো পাতাথারী হামলা ও ছুরিকাঘাতে সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলালের ফুফাতো ভাই নেপালতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য চক ডঙর গ্রামের মৃত ছায়েদ আলী ফকিরের ছেলে শাহজাহান আলী ৪২ গুরুত্বর আহত হয়। তাকে গাবতলী হাসপাতালে নেয়াহলে শারিরিক অবস্থার অবনতী হলে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এসময় জুইন, তাজুল, আরিফিন, সোহান, জিল্লুরসহ ৮ জন আহত হয়েছিল। আহতদেরকে বগুড়া জেলা হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। সংঘর্ষ চলাকালে ২ রাউন্ড গুলি বর্ষন ১ টি ককটেল বিস্ফোরন ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা এবং ৩/৪বাড়ী ভাংচুর ও মার্কেটের দোকানে হামলার ঘটনা ঘটেছিল। নেপালতলী ইউনিয়নের চক ডঙর গ্রামের নিহত শাহজাহানের স্ত্রী টুলি বেগম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছিল। মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক খান জানান প্রাথমিক তদন্তে সকল আসামীই শাহজাহান হত্যার সাথে জড়িত মর্ম্মে আদালতে অভিযোগ পত্র (চার্জশীট) দাখিল করা হয়েছে।




