ads

শুক্রবার , ২১ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় শিক্ষকের বাড়ি থেকে দরজা ভেঙ্গে মোটরসাইকেল চুরি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২১, ২০১৪ ৮:০৬ অপরাহ্ণ
কলারোয়ায় শিক্ষকের বাড়ি থেকে দরজা ভেঙ্গে মোটরসাইকেল চুরি

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা):
সাতক্ষীরার কলারোয়ায় এক শিক্ষকের বাড়ির জানালার গ্রিল কেটে দরজা ভেঙ্গে মোটরসাইকেল চুরি করেছে সংঘবদ্ধ চোর। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে বোয়ালিয়া মহিলা মাদরাসার সহ.সুপার আলতাফ হোসেনের বাড়ি থেকে ঘরের জানালার গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে তার ব্যবহৃত লাল রং-এর ১০০সিসি হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোর। মোটরসাইকেলটি ঘরের মধ্যে ছিল। এসময় তার ঘুমিয়ে ছিল। এঘটনায় বৃহষ্পতিবার আলতাফ হোসেন কলারোয়া থানায় ডিডি করেছেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে
শিক্ষকদের দু’পক্ষের মারামারি ঘটনায় থানায় ৬ শিক্ষকের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে শিক্ষকদের দু’পক্ষের মারামারি ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় ৬জন শিক্ষককে আসামী করে কলারোয়া থানায় মামলাটি (নং-৭ ,তাং-১৯ নভেম্বর’১৪) দায়ের করেছেন মারামারিতে আহত একই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম। ওই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের চেয়ার দখলকে কেন্দ্র করে শিক্ষকদের দু’গ্র“পের মধ্যে বুধবার দুপুরের দিকে মারামারির ঘটনাটি ঘটে। মামলার আসামী শিক্ষকরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়ের (৪৭), উপাধ্যক্ষ রেজাউল ইসলাম (৪৮), সমাজকল্যাণ বিভাগের প্রভাষক সাহাদাৎ হোসেন (৪০), ইংরেজী বিভাগের প্রভাষক আনারুল ইসলাম (৪৫), জীব বিজ্ঞানের প্রদর্শক আবু তৈয়ব (৪৫) ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ইউনুস আলী খাঁন (৫০)। মামলার বিবরণে জানা যায়, বাদী সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বিভাগের কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এসময় ১নং আসামির নেতৃত্বে সকল আসামিরা সংঘবদ্ধ হয়ে তার রুমে প্রবেশ করে তাকে হুমকি-ধামকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এঘটনার প্রতিবাদ করায় আসামি আবুল খায়ের তার (রফিকুল ইসলাম) মুখে চড়, ঘুষি, লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়ে চশমা পা দিয়ে মাড়িয়ে দু’হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা চেষ্টা করেন। এসময় তাঁর সাথে থাকা শিক্ষকরা তাকে এলোপাতাড়ি মারপিট করে তাঁর রুমের আসবাবপত্র ভাংচুর করে নগদ ২৫ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকার ক্ষতিসাধণ করেন। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা ঘটনাস্থলে এসে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

Shamol Bangla Ads

কলারোয়ায় দু’টি ইউপির চেয়ারম্যান-মেম্বরদের নিয়ে রাত্রীকালীন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় দু’টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বরদের নিয়ে রাত্রীকালীন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া দাখিল মাদরাসা মাঠে উচ্চক্ষমতা সম্পন্ন সার্সলাইটের (ফ্লাডলাইট) আলোয় রাতের অন্ধকারকে ডিঙ্গিয়ে স্থানীয়ভাবে ব্যতিক্রমী এ খেলাটি অনুষ্ঠিত হয় বুধবার দিবাগত রাত ৮টার দিকে। খেলায় ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন ও ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরষ্পরের মোকাবেলা করে। নিজ দলের অধিনায়কত্ব করেন দুই ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন ও এসএম শহীদুল ইসলাম। খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণী খেলা করে সোনাবাড়িয়া ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে কেঁড়াগাছি ইউনিয়ন। খেলায় চেয়ারম্যান-মেম্বরদের পাশাপাশি চল্লিশোর্ধ স্থানীয় কয়েকজন সূধি খেলোয়াররা অংশ নেন। খেলাটি পরিচালনা করেন আ.জামাত। পরে বিজয়ী দলের অধিনায়ক কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন ও বিজীত দলের অধিনায়ক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম শহীদুল ইসলামের হাতে ট্রফি তুলে দেন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ সানোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার ওমর ফারুক ও কুমিরা কলেজের প্রভাষক আশরাফ আলী। অন্যদের মধ্যে মাদ্রাসা সুপার মুকুল হোসেন, সহ. সুপার আলতাফ হোসেন, এসআই সোয়েব আলী, আ’লীগ নেতা মনিরুল ইসলাম মেম্বর, মারুফ হোসেন, সিদ্ধেশ্বর চক্রবর্তী, আফজাল হোসেন হাবিল, প্রভাষক আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কলারোয়ায় পিএসসি পরীক্ষা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক সমাপনি পরীক্ষা (পিএসসি) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা অডিটোরিয়ামে স্কুল ও মাদরাসার প্রধান, হল সুপার ও শিক্ষকদের নিয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও অনুপ কুমার তালুকদার। সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলী, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, শিক্ষক আনজুয়ারা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ সহ অন্যরা উপস্থিত ছিলেন। উলে¬খ্য, আগামী ২৩ নভেম্বর ছোটদের এসএসসি খ্যাত পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কলারোয়া কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার কলারোয়ার কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে স্কুল হলরুমে অনুষ্ঠিত সভায় কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য প্রফেসর নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সদস্য শেখ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রভাষক প্রল¬াদ সাহা, খাদ্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দীক, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, প্রভাষক সিদ্দিকুর রহমান, আব্দুল কাদেরসহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ আরিুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads