আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সোমাইরপাড় এলাকা থেকে ছালাম বখতিয়ার ও বড়মগরা থেকে রিন্টু মধু বৃহস্পতিবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের ৫৪ ধারায় বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়ায় পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল আলম তালুকদারের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অঞ্জলী রানী শিকদার, ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিক ওয়াসিম ভূইয়া সেলিম, মো. জামাল সরদার, মারিয়া বেগম, ময়না বেগম, মনিরা সুলতানা, পারভীন বেগম, কণিকা রানী পাল, অতিরিক্ত শিক্ষক কমল সেন প্রমুখ।




