এস কে সিরাজ,শ্যামনগর(সাতক্ষীরা)ঃ শ্যামনগর নুরনগরের সীমান্তে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দুরমুজখালী বি জি বি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে।

দুরমুজখালী বি জি বি সীমান্ত ফাঁড়ি থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জানায়ায় ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দুরমুজখালী বি জি বি সীমান্ত ফাঁড়ির ৪ সদস্যের টহলরত টিম টহলরত অবস্থায় গোপন সংবাদের ভির্ত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত্র ১টা ৫০মিনিটে সুবেদার মোঃ আলতাব হোসেনের নেতৃত্বে নিদয়া ভেড়ি বাধ সংলঙ্গ কালিন্দি নদীর চর থেকে ৮০বতল ফেন্সিডিল সহ নিদয়া গ্রামের গফুর আলী গাজীর পুত্র সুবেদ আলী গাজী (৩৫) কে আটক করে। ৮০ বোতল ফেন্সিডিল ও আটক কৃত সুবেদ আলীকে শ্যামনগর থানায় সোর্পদ করা হয়েছে।




