ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রধান তথ্য কমিশনার : সরকার তথ্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২০, ২০১৪ ৮:৩২ অপরাহ্ণ

info commissionস্টাফ রিপোর্টার : প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেছেন, বর্তমান সরকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন জোরদারকরণের লক্ষ্যে নানামুখী কার্যক্রম চলছে। এটা সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ। তিনি ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে তথ্য অধিকার আইন বাস্তবায়নে গঠিত জেলা উপদেষ্টা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক-জনপথ বিভাগের প্রকৌশলী সুপ্তা চাকমা ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। সভায় শেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হায়দার আলী, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, ওয়ার্ল্ড ভিশন (এডিপি)’র ব্যবস্থাপক সজল বৈদ্যসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকালে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন জোরদারকরণের লক্ষ্যে দিনব্যাপি এক কর্মশালা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হায়দার আলী। কর্মশালায় বিভিন্ন বিভাগের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads