ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে জঙ্গি সন্দেহে যুবক আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২০, ২০১৪ ১:১৫ অপরাহ্ণ
রাজশাহীতে জঙ্গি সন্দেহে যুবক আটক

রাজশাহী প্রতিনিধি: ভারত থেকে পুশব্যাক মাকসুদ আলম ওরফে বাপ্পি (২৬) নামের এক যুবককেজঙ্গি সন্দেহে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার বিকেলে তাকেচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে পুশব্যাক করে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)। এরপর গোদাগাড়ীর রাজাবাড়ি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে জঙ্গি সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করে। বুধবার দুপুরে গোদাগাড়ীথানা পুলিশ তাকে রাজশাহী জেলা জজের আদালতের নিলে আদালত তাকে কারাগারেপাঠানোর নির্দেশ দেন।ওই যুবক ঢাকার পল্লবী এলাকায় মোহম্মদ আলমের ছেলে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্যনিশ্চিত করেছেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবকের জঙ্গি সম্পৃক্ততারপ্রমাণ মেলেনি বলে জানান ওসি। তিনি জানান, দুই বছর আগে বাবা-মায়ের ওপরঅভিমান করে ওই যুবক সীমান্ত পার হয়ে ভারতে চলে যান। এরপর পশ্চিমবঙ্গের একটিথানা পুলিশ তাকে আটক করে। পরে পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রীয় কারাগারে ২৬মাস কারাভোগ শেষে ছাড়া পায় মাকসুদ।

Shamol Bangla Ads

ওসি আরো বলেন, জঙ্গিদের ধরতে ভারতীয় গোয়েন্দারা হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছে।এ অবস্থায় বিএসএফ কোনো জঙ্গিকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তারপরেও মাকসুদসম্পর্কে পল্লবী থানায় খোঁজ-খবর নেয়া হচ্ছে। আটকের সময় তিনি তার বাড়িরঠিকানা দিয়েছেন, ঢাকার পল্লবী থানার সেকশন ১১, রোড নম্বর ১২/৭, লেননম্বর-৭, ব্লক-বি ও বাসা নম্বর-৭।
রাজশাহী- ৩৭ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক মাসুদুজ্জামানখাঁন জানান, গোদাগাড়ীর রাজাবাড়ি চেকপোস্টে বাস তল্লাশী চালানোর সন্দেহজনককথা বার্তার কারণে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

Need Ads