বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে যুবদল ও ছাত্রদলের কেককাটা ও আনন্দ র্যালী
ময়মনসিংহ প্রতিনিধি : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে কেককাটা, আলোচনা সভা ও আনন্দ মিছিলের পৃথক পৃথক আয়োজন করেছে জেলা যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল।
বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদল সভাপতি শামীম আজাদের নেতৃত্বে বিএনপি দলীয় কার্যালয়ে উৎসব আমেজে কেক কাটা হয়। পরে কেন্দ্রীয় যুবদল নেতা এনামূল হক আকন্দ লিটন এবং জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে পৃথক দুটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পূনরায় দলীয় র্কাযালয়ে গিয়ে শেষ হয়।
এসময় দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম,অধ্যাপক শেখ আমজাদ আলী,কাজী রানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




