ময়মনসিংহ প্রতিনিধি : মুসলিম ইন্সটিটিউট হলরুমে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায়, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার পিসিসি আয়োজনে খেলাধুলার মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও কিশোরদের জীবন মানের উন্নয়ন করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার পিসিসি কার্যকরী পরিষদ সভাপতি সমরেন্দ্র সাংমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম ফয়জুল হক। প্রধান অতিথি বলেন, সকল মহলের সহযোগিতার ফলে প্রতিবন্ধীদের সমস্যা সমাধান করা সম্ভব। প্রতিবন্ধী মেয়েরা আজ পিছিয়ে নেই। ইতিমধ্যেই প্রতিবন্ধী মেয়েরা সাউথ এশিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যা আমাদের জন্য গৌরবের বিষয়। সকলের মনে রাখতে হবে প্রতিবন্ধীরা আমাদের সন্তান।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার পিসিসির নির্বাহী পরিচালক ড. অঞ্জন কুমার চিচাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা, ডেপুটি ডিরেক্টর শারমিন খান প্রমুখ।




