ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে ইঁদুর নিধন অভিযান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২০, ২০১৪ ৮:৫৩ অপরাহ্ণ
পীরগঞ্জে ইঁদুর নিধন অভিযান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে জাতীয় ইদুর নিধন অভিযান/১৪ এর আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল। এতে উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি ট্রেনিং সেন্টারে ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা এনামুল হক, মোত্তালেব হোসেন খান, কৃষক আব্দুল জলিল প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা এখলাস হোসেন সরকার। শেষে প্রধান অতিথি ইঁদুর নিধন অভিযানের মাস ব্যাপী উদ্বোধন ঘোষনা করেন।

পীরগঞ্জে গ্রীন হার্ড গার্ডেন স্কুলের উদ্যোগে প্রাথমিক সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Shamol Bangla Ads

রংপুরের পীরগঞ্জে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে অবস্থিত। সুনামধন্য গ্রীন হার্ট গার্ডেন ইন্টা: স্কুলে প্রাথমিক সমাপনি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলের উপদেষ্টা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ রওশন আরা ওয়াহেদ রানী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই স্কুলের উপদেষ্টা আব্দুল হামিদ, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতোয়ার রহমান, আনিছার রহমান, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা সাইফুল ইসলাম আজাদ, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো, অনলাইন শ্যামল-২৪ ডট.কম. পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার, সাংবাদিক লুৎফর রহমান মন্ডল। অনুষ্ঠানিটি পরিচালনা করেন ওই স্কুলের পরিচালক ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমগীর খাঁন। শেষে সমাপনী ছাত্র/ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

পীরগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে
গর্ভবতী মায়ের পরিচর্যা প্রশিক্ষণের সমাপ্তি ও পুরস্কার বিতরণ

রংপুরের পীরগঞ্জে গতকাল বৃহস্পতিবার উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের অর্থায়নে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাসের লক্ষ্যে গর্ভবতী মায়ের পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক ৪দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল। এতে পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.টি.এম. নজমুল হুদা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে হাবিবা মিথী, এস.এম.সি রংপুর এরিয়া এক্সিকিউটিভ ম্যানেজার নাসির উদ্দিন, জেলা সিনিয়র সেলস প্রমোশন অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

পীরগঞ্জে দুই কন্যা সন্তানের জননীকে নির্যাতনের
ঘটনায় স্বামী ও দেবরসহ গ্রেফতার ২

রংপুরের পীরগঞ্জে যৌতুকের দাবিতে ২ কন্যা সন্তানের জননীকে নির্যাতনের ঘটনায় স্বামী আব্দুল আলীম ও দেবর এনামুলসহ ২জনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
মামলার এজাহার ও ঘটনার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২০ আগষ্ট পীরগঞ্জ সদর ইউনিয়নের রামপুরা গ্রামের আলহাজ্ব নুরুল ইসলাম মাস্টারের দ্বিতীয় কন্যা নাহিদার ইয়াসমিন তিন্নির সাথে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দাহাটা ইউপি’র গোকর্ণ নাগারজান গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল আলীমের সঙ্গে বিয়ে হয়।
বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী লম্পট আলীম তার স্ত্রীকে মারপিট ও নির্যাতন করতে থাকে। মেয়ের সুখের জন্য তিন্নির বাবা তার জামাইকে যৌতুক বাবদ ৮লক্ষ টাকা প্রদান করেন। এদিকে স্বামী আলীম নানা অজুহাত দেখিয়ে আবারও যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে তার ঘরে ২টি মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে। একের পর এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করায় স্বামী-শ্বাশুড়ী ও দেবরদের মানষিক ও শারিরিক অত্যাচার অব্যাহত থাকে। অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় ২ কন্যা সন্তানসহ তিন্নী বাবার বাড়ী চলে আসে। উল্লেখ্য এ ঘটনায় গত ১৮ নভেম্বর তিন্নীর বাবা পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জ ও শিবগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বামী আলীম ও এনামুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads