নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দিন দুপুরে ৩ অসহায় পরিবারের ঘর বাড়ি ভেঙ্গে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে প্রতিপক্ষের লোকেরা। হামলাকারীদের আক্রমনে মতিন মিয়ার পুত্র সজিব মিয়া (২০) নামের এক যুবক গুরতর আহত হয়েছে। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অপর আহত ফদিপ মিয়া (১৮) ও সমাজ উদ্দিন (৫০)কে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশু নারী পুরুষ সহ খোলা আকাশের নীচে বসবাস করছেন উক্ত পরিবারগুলির ২৩জন সদস্য। হামলাকারীরা গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ অর্তকিত হামলা করে । অসহায় হাওর রাখাল সমাজ উদ্দিন ও তার ভাই সুরমাই উদ্দিন স্থানীয় বান্দের বাজারের নৈশ্য প্রহরী এবং একই গ্রামের মজিদ উল্লার পুত্র রাজমিস্ত্রী (নির্মান শ্রমিক) এর ৩টি বাড়ি ঘরে এই ঘটনাটি ঘটিয়েছে একই গ্রামের মৃত এলখাছ মিয়ার পুত্র দুবাই প্রবাসী তোফাজ্জুল হোসেন, মৃত উলফর উল্লার পুত্র গুলজার মিয়া ও তাদের লোকজন।
সরেজমিনে স্থানীয় সাংবাদিকদের নিকট নির্যাতিত সমাজ উদ্দিন সহ উল্লেখিত ৩ ব্যক্তিরা অভিযোগ করে বলেন, তাদের মালিকাধীন মৌরসী সত্য জায়গায় তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। গত বছর ২/১ ধরে ওই জায়গার প্রতি কু-নজর পড়ে একই গ্রামের তোফাজ্জল হোসেন সহ প্রভাবশালী প্রতিপক্ষের লোকদের। তারা বিভিন্ন ভাবে কৌশলে ওই জায়গা দখলের চেষ্টা চালান। এ নিয়ে নির্যাতিত কফিল উদ্দিন প্রায় ২বছর পূর্বে আদালতেও মামলা দায়ের করেছিলেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলাকারীরা বাড়ি ঘর ভাংচুর, অগ্নী সংযোগ ও লোটপাট করে প্রায় ৩লক্ষাধীক টাকার মালামাল ক্ষয়ক্ষতি করেছে। নগদ টাকা, স্বর্ণলংকার ও,লোটপাটের অভিযোগ করেন রাজমিস্ত্রী কফিল উদ্দিন। এ ব্যাপারে দুবাই প্রবাসী তোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই জায়গাটুকুর আমরা খরিদা সূত্রে মালিক। তাই বারবার ওই জায়গা ত্যাগ করার কথা বললেও তারা জবর দখল না ছাড়ায় আমাদের ভূমি আমরা দখল মুক্ত করেছি। তবে, অগ্নী সংযোগ ও লোটপাটের কথা তিনি অস্বীকার করেন। এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর ইনর্চাজ মোঃ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনের উর্ধ্বে কেহ নয়। এই ধরনের ঘটনায় আমাদের কাছে কেহ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

কিবরীয়া হত্যা মামলার চাজর্শীট থেকে গউছের নাম প্রত্যাহারের দাবীতে
নবীগঞ্জে যুবদলের বিশাল মানব বন্ধন
হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছকে কিবরীয়া হত্যা মামলার সম্পুরক চার্জশীটে সম্পৃক্ত করার প্রতিবাদে এবং তার নাম প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জ জেলা যুবদলের কর্মসুচীর অংশ হিসেবে গতকাল বুধবার বিকালে নবীগঞ্জে বিশাল মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল। স্থানীয় নতুন বাজার মোড়ে অনুষ্টিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফূ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ,ইউপি চেয়ারম্যান মুক্তাদির চৌধুরী,সহ-সভাপতি নাসির আহমদ চৌধুরী,আব্দুর রহিম,কাউন্সিলর সুন্দর আলী,মাওঃ মোস্তফা আল হাদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মজিদুর করিম মজিদ,উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম,পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর বাকির চৌধূরী এমরান,সোহেল আহমদ চৌধূরী রিপন,আল হেলাল,আব্দুর রকিব,আব্দুল আহাদ,এমদাদুর রহমান লেবু,হাফিজ আহমদ চৌধূরী,বেলায়েত হোসেন বেলাল,সাজান চৌধূরী,স্বপন আহমদ ডন,একে আজাদ লেবু,বিভূ আর্চায্য,কামরুজ্জাান চৌধুরী,সাহেব আলী,আহমদ ঠাকুর রানা,মিজানুর রহমান জুয়েল,শেখ আবুল কাশেম,খালেদ আহমদ,আবুল কালাম মিঠূ,নাজিউর আহমদ চৌধূরী,ওয়াহিদুজ্জামান জুয়েল,অলিউর রহমান অলি,আব্দুস ছুবান,খোকন আহমদ,মেহেদী হাসান জসিম,শাহ জসিম উদ্দিন,সাইদুর রহমান,মাহিন আলম মহসীন,মাহমুদ আহমদ,মীর বাচ্চু,শামীম আহমদ মনা,আনকার মিয়া,রমিজ আলী,ইউন্নুছ আলী,জফর মিয়া,ছানু মিয়া,আক্তার উদ্দিন,সমুজ মিয়া,হিলাল মিয়া,শেখ স্বপন,জাকির চৌধুরী,জাবেদ চৌধুরী,শেখ কামাল,আনকার মিয়া,হাফিজুর রহমান,কুরুশ মিয়া,সমছু মিয়া,আলী নুর,তোহেল মিয়া,শোয়েব চৌধুরী,সাইদুল হক,ইসমত আলী,কামরুল হাসান,শেখ সেজু মিয়া প্রমূখ।




