ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ : অনির্দিষ্টকালের জন্য শাবি বন্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২০, ২০১৪ ৩:২৭ অপরাহ্ণ

shahjalal Universityশ্যামলবাংলা ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ওই সময় ৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ছাত্রের নাম সুমন দাস। তিনি সিলেট ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় প্রক্টর ড. হিমাদ্রি শেখর রায়সহ ৮-১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে ওই সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় অনির্দিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে ছাত্রদের ও আগামীকাল শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান চৌধুরী সুমন সমর্থিত শাবি ছাত্রলীগের কমিটির নেতা-কর্মীদের সঙ্গে অঞ্জন-উত্তম গ্রুপের নেতা-কর্মীদের এ সংঘর্ষ হয়। নিহত সুমন দাস অঞ্জন-উত্তম গ্রুপের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ক্যাম্পাসে অনুপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তীর সমর্থক নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকে। সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকরাও তাদের সঙ্গে যোগ দেয়। তারা ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও অ্যাকাডেমিক ভবন এবং শাহপরাণ হলে ভাংচুর চালায়। এক পর্যায়ে শাহপরাণ, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলের নিয়ন্ত্রণে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় ও মিসবাহ রেদওয়ানের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় দুই পক্ষই পরস্পরের দিকে গুলি ছোড়ে এবং বোমাবাজি করে। বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ২০ জন। গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে হাসপাতালে আনা হলে অপারেশন থিয়েটারে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পায়ে ও পেটে পুলিশের রাবার বুলেট লাগার পর প্রক্টর হিমাদ্রী শেখর রায় নিজেও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন।
অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে এলে ঘণ্টাখানেক পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ সময় সভাপতি পক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছেড়ে বঙ্গবন্ধু হলের দিকে চলে যান। আর সহসভাপতি পক্ষের নেতা-কর্মীরা অবস্থান নেন শাহপরাণ হলে। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা হলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
সভাপতিপক্ষের হিসাবে পরিচিতি বিশ্ববিদ্যালয় ছ্ত্রালীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ বলেন, অঞ্জনের লোকজন আমাদের ওপর অতর্কিতে হামলা করেছে। তাদের গুলিতে আমাদের অন্তত চারজন আহত হয়েছে। আঘাত পেয়েছে আরো অন্তত ১৫ জন। অন্যদিকে অঞ্জনের পক্ষের লোকজন হামলার জন্য সঞ্জীবন সমর্থকদের দায়ী করেছেন।
সংঘর্ষ শুরুর আগে ছাত্রলীগের একটি পক্ষ ভাংচুর চালালে পুলিশ নীরব ছিল- শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমতুল্লাহ বলেন, “প্রশাসন আমাদের কাছে যতোটুকু সহযোগিতা চেয়েছে তা আমরা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন না চাইলে আমরা ফোর্স ব্যবহার করতে পারি না।”
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বেলা ২টার দিকে বলেন, পরিস্থিতি এখন শান্ত। আমরা সতর্ক রয়েছি। ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Need Ads