ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাউখালী : ৪৫ দিন পর কবর থেকে সাবেক সেনা সদস্যর লাশ উত্তোলন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ২০, ২০১৪ ৫:০৬ অপরাহ্ণ

kawkকাউখালী(পিরোজপুর) সংবাদদাতা :  বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালী  উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের হরিনধারা গ্রামের গিয়াস উদ্দিন শাহজাহান(৪৫) নামে এক সাবেক সেনা সদস্যর  লাশ মৃত্যুর ৪৫দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
নিহত গিয়াসের ছোট ভাই আলাউদ্দিন মোল্লা হিরনের আবেদনের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে হরিনধারা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। লাশ তোলার সময় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহীন,  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর  মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি লাশটি কবর থেকে উত্তোলনের সময় এলাকার শ‘ শ‘ জনতার ভিড় ছিল লক্ষণীয়।
জানা গেছে,গিয়াস উদ্দিন শাহজাহানের লাশ  গত ৭অক্টোবর তার ঘরের বারান্দায় গলায় রশি বাধাঝুলান্ত অবস্হায় পুলিশ উদ্বার করে। ধারনা ছিল ঈদূল আজহ্রা দিন রাতে মৃত্যুবরণ করেন গিয়াস।তখন বাড়িতে কেউ ছিলনা।বাড়ির আত্মীয় স্বজনরা প্রশাসনের অনুমতি নিয়ে নিহতের ভাইদের না জানিয়ে ময়না তদন্ত ছাড়া তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গিয়াস উদ্দিন শাহজাহান দু’সন্তানের জনক।

Need Ads