আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে এতিম শিশুদের নিয়ে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের উদ্যোগে চার শতাধিক এতিম শিশু এ সমাবেশ আংশ গ্রহন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মজিবুর রহমান , মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি দেবেন্দ্র নাথ উরাও , , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার রায় , স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রেগ্রাম অফিসার নাসরিন আকতার। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে ওই সব এতিম শিশুদের মাঝে খাবারসহ ভিটামিন ও কৃমি নাশক ট্যাবলেট বিতারন করা হয়।




