ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : শিল্পমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২০, ২০১৪ ১:১১ অপরাহ্ণ

amir-hossain-amuরাজশাহী প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধবাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরেরও লক্ষ্যরয়েছে। তিনি ১৯ নভেম্বর বুধবার দুপুরে রাজশাহী নগর ভবনের গ্রীণ প্লাজায় পাঁচ দিনব্যাপীএসএমই পণ্য মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াতহত্যা-নির্যাতন, জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলো।নির্বাচনের নামে তারা আবারো দেশটাকে ওইদিকে নিয়ে যেতে চায়। কিন্তু এবারতারা সফল হবে না।দেশের মানুষ এ প্রতিহিংসা ও গণহত্যার জবাব দিয়েছে। তাদের প্রত্যাখ্যানকরেছে। তাই এখন কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত নয়। এসময় সংবিধান মেনেই আগামীনির্বাচন দেয়া হবে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদেরবিচার বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন। এ ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখহাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, স্বাধীনতার বিরুদ্ধে।নতুন সংসদনির্বাচনের দাবিতে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্র ষড়যন্ত্রের ফাঁদপেতেছে বলেও উল্লেখ করেন তিনি।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনীতেবিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্যশাহ্রিয়ার আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্সঅ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, এসএমই ফাউন্ডেশনেরমহাব্যবস্থাপক প্রকৌশলী মুজিবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক নূরুল আলম শাহীন, প্রোগ্রাম ম্যানেজার ফাহিম-বিন-আসমত প্রমুখ।
মেলার আয়োজকরা জানান, রাজশাহীসহ দেশের সকল বিভাগীয় শহর, জেলা এবং প্রত্যন্তঅঞ্চল থেকে ৫০টি এসএমই প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে এ মেলায় অংশ নিচ্ছে।পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রবেশ মূল্য ছাড়াইদর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টাপর্যন্ত। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলায় স্থান পেয়েছে চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, প্লাস্টিক সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশন ওয়্যারসহ বিভিন্ন স্বদেশিপণ্য।উল্লেখ্য, এ বছর দ্বিতীয় আঞ্চলিক এসএমই পণ্য মেলা রাজশাহী নগর ভবনের গ্রীণপ্লাজায় আয়োজন করা হয়। প্রথম মেলা এ বছরের ২৩-২৭ অক্টোবর রংপুর পাবলিকলাইব্রেরির মাঠে আয়োজন করা হয়। পর্যায়ক্রমে কক্সবাজার, যশোর, বরিশাল, সিলেটও গোপালগঞ্জে আঞ্চলিক মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া রাঙ্গামাটিতে ‘পার্বত্যঅঞ্চলের এসএমই পণ্য মেলা’র আয়োজন করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads