ads

বুধবার , ১৯ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৯, ২০১৪ ১:২৩ অপরাহ্ণ

HSCশ্যামলবাংলা ডেস্ক : ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। ১৮ নভেম্বর মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামতও নেয়া হয়।
সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদ্রাসা বোর্ডের দাখিলের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র। এসএসসিতে আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে।
চূড়ান্ত সময়সূচি অনুযায়ী মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ মার্চ। ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা বলা হয়েছে। সকালের পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত নেয়া হবে।
প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানালেও এবারও দুই পরীক্ষার মধ্যে বন্ধ থাকছে। বিরতি ছাড়া পাবলিক পরীক্ষা নেওয়ার কথা জানার পরই দেশের বিভিন্ন স্থানে এর বিরোধিতা করে বিক্ষোভ হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads