ads

বুধবার , ১৯ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৯, ২০১৪ ৬:৪২ অপরাহ্ণ
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

মেহের আমজাদ ,মেহেরপুর : মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে চার্জার লাইটে চার্জ দিতে গিয়ে আলতাফন নেছা (৪৮) নামের এক গৃহবধু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আলতাফন নেছা সাহেবনগর দক্ষিণপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। ১৯ নভেম্বর বুধবার সকাল ৮ টার দিকে তার নিজ ঘরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধু আলতাফন নেছা ঘরের মধ্যে চার্জার লাইট চার্জ দিতে গিয়ে ছকেটের মধ্যে হাতের দুটি আঙ্গুল ঢুকে যায়। এসময় গৃহবধু আলতাফন নেছার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে । পরে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

মেহেরপুরে জাতীয় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী

“দক্ষতা সংস্কৃতি-জাতীয় সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি করেছে ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা। গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৪ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার সময় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণপ্রকৌশল কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়। আইডিইবি মেহেরপুর জেলা শাখার সভাপতি জামাত আলী, সাধারন সম্পাদক আব্দুল গনী, কোষাধাক্ষ জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ গ্রহন করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads